ঘুষের মামলায় রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামের (৫১) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান প্রথম আলোকে এ তথ্য জানান।দুদকের আইনজীবী দেলোয়ার জাহান বলেন, ঘুষের এই মামলায় আসামি আসাদুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।৪ নভেম্বর রিমান্ডের আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান।
রিমান্ডের আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।পরিকল্পিতভাবে ‘ফাঁদ অভিযান’ চালিয়ে গত মঙ্গলবার সকালে আসাদুলকে গ্রেপ্তার করে দুদক।
সূত্র: প্রথম আলো

জাল স্বাক্ষরে দুই পুত্রবধূর নিয়োগ, স্কুলে ১৬ জনের ৯ জনই প্রতিষ্ঠাতার স্বজন!
জাল স্বাক্ষরে দুই পুত্রবধূর নিয়োগ, স্কুলে ১৬ জনের ৯ জনই প্রতিষ্ঠাতার স্বজন!
নীলফামারীতে চলন্ত ট্রেন থেকে পড়ে এক প্রধান শিক্ষকের মৃত্যু
আর কোনো পিকনিকই যেন শেষ পিকনিক না হয়!
বাড়ির সীমানা নিয়ে বিরোধে মানিকগঞ্জে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন