মূল সূত্র: বিস্তারিত পড়ুন
যে কারণে পেছানো হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
একটা সেভ কখনো কখনো একটা ট্রফির সমান। ৯৭ মিনিটে ভোজিনিয়া যখন নুবলেনসের নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেন, তখন শুধু একটা ম্যাচের জয় নিশ্চিত হয়নি, নিশ্চিত হয়েছে কোলো কোলোর শিরোপাও। ৪০ বছর বয়সী এই গোলকিপারের হাতে উঠেছে চিলির লিগ ট্রফি। বিশ্বকাপের আলোঝলমলে মঞ্চ থেকে এবার ক্লাব ফুটবলের শিরোপা–উৎসব।
ভোজিনিয়ার জীবনের গল্পে যোগ হলো আরেকটি স্মরণীয় অধ্যায়।রোববার নুবলেনসের মাঠে ২-১ গোলের নাটকীয় জয়ে চিলির শীর্ষ লিগের শিরোপা নিশ্চিত করেছে কোলো কোলো। ক্লাবটির ইতিহাসে এটি ৩৫তম লিগ শিরোপা। আর ভোজিনিয়ার ক্যারিয়ারে কোলো কোলোর হয়ে প্রথম ট্রফি।ম্যাচের ১৪ মিনিটে ভিক্টর মেন্দেজের কর্নার থেকে প্রথমবারের মতো শট নিয়ে গোল করেন আরতুরো ভিদাল। সাবেক বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ফ্লামেঙ্গো মিডফিল্ডারের গোলে এগিয়ে যায় কোলো কোলো।
২৯ মিনিটে লুকাস মোলিনার গোলে সমতা ফেরায় নুবলেনসে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন