ভোরে ঘুম থেকে জেগে পড়াশোনা, পরে একটু বেলা হলেই জীবনের তাগিদে মাঠে ছুটে যাওয়া। দিনমজুরের কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফেরা—এভাবেই চলছিল ১৮ বছরের তরুণ আরাফাত হোসেনের জীবন।
সপ্তাহে চার দিন হাড়ভাঙা শ্রম আর বাকি তিন দিন বাবার রেখে যাওয়া ভাঙাচোরা সাইকেল চালিয়ে ছয় কিলোমিটার দূরের কলেজে যাতায়াত করতেন তিনি।এলাকার মানুষের কাছে আরাফাত দিনমজুর হিসেবে পরিচিত হলেও, এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।আরাফাত রাজশাহীর বাগমারা উপজেলার বাগমারা পশ্চিমপাড়ার প্রয়াত আবুল কাশেমের ছেলে। তিনি ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন।
গত শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তাঁর এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী আনন্দিত।মায়ের সঙ্গে আরাফাত হোসেন।
সূত্র: প্রথম আলো

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
রেড হট লুকে বেবিডল সানি লিওন
নুরুইল বিলের তাজা মাছ
সেন্ট মার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র, বেসরকারি সৌরবিদ্যুতের দামও বাড়ছ...
খাঁচা নেই, শিকল নেই, ভালোবাসার টানে ফেরে বক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন