সাউথ বাংলা ২৪
advertisement

রেড হট লুকে বেবিডল সানি লিওন

রেড হট লুকে বেবিডল সানি লিওন
ফটো কার্ড প্রিন্ট

লাল লেহেঙ্গা আর গ্ল্যামারাস মেকআপে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবিতে ধরা পড়ল বেবিডল সানির রেড হট লুক।বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন সানি লিওন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও সাহসী পোশাক নির্বাচনের জন্যও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কখনো পশ্চিমা পোশাকে, কখনো আবার ঐতিহ্যবাহী সাজে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী। এবার হট রেড লুকে ধরা দিলেন সানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে তাঁর ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে।সানির এবারের সাজের মূল আকর্ষণ লাল লেহেঙ্গা। এর সঙ্গে থাকা লম্বা ঘেরের স্কার্টটি পুরো সাজে এনেছে রাজকীয় আবহ। স্কার্টটি তৈরি লাল ভেলভেট কাপড়ে। স্কার্টের সঙ্গে মিলিয়ে পরেছেন একই রঙের ব্রালেট ব্লাউজ। ব্লাউজ জুড়ে আছে লাল পুঁতি, সিকুইন ও সূক্ষ্ম সূচিকর্মের টোন অন টোন কাজ । নিচের অংশে সূক্ষ্ম ঝালর নকশায় যোগ করেছে বাড়তি মাত্রা।

ডিপ নেকলাইনের এই ব্লাউজের সঙ্গে কাঁধে যোগ করা হয়েছে স্বচ্ছ লাল নেটের কেপ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ত্রুটিপূর্ণ শিক্ষার ভুক্তভোগী শিক্ষার্থী কেন হবে ত্রুটিপূর্ণ শিক্ষার ভুক্তভোগী শিক্ষার্থী কেন হবে ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, দাম ৫ কোটি টাকা ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, দাম ৫ কোটি টাকা ভারতের অন্ধ্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশে কী প্রভাব ভারতের অন্ধ্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশে কী প্রভাব সংসার সামলে ১৪ বছর পর এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ–৫ পেলেন গৃহবধূ সংসার সামলে ১৪ বছর পর এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ–৫ পেলেন গৃহবধূ সকালেই পড়ুন আলোচিত ৫ খবর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
advertisement

ত্রুটিপূর্ণ শিক্ষার ভুক্তভোগী শিক্ষার্থী কেন হবে

ত্রুটিপূর্ণ শিক্ষার ভুক্তভোগী শিক্ষার্থী কেন হবে
সম্পাদকীয়

এবারের এইচএসসি পরীক্ষার ফল শুধু বিপর্যয় নয়, আমাদের শিক্ষাব্যবস্থার গভীর অসুখকে আবারও সামনে নিয়ে এসেছে। প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য থাকার অর্থ হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক আসন শূন্য পড়ে থাকবে। আমরা মনে করি, গত কয়েক দশকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং কিছু গোষ্ঠীর মুনাফার স্বার্থে শিক্ষা খাতে বিনিয়োগের নামে অবকাঠামো তৈরি করা হয়েছে, তারই প্রতিফল এই ফলাফল।

কেননা, শিক্ষার্থীদের বিপরীতে পর্যাপ্তসংখ্যক যোগ্য ও মেধাবী শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কখনোই সম্ভব নয়।প্রথম আলোর খবর জানাচ্ছে, এবারে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এই ফলাফল ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও গত বছরের তুলনায় এবার বড় ধাক্কা এসেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন, গতবারের তুলনায় ২৭ হাজার কম।

শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও এবার বেড়েছে।এবারের ফল বিপর্যয়ের বড় কারণ হলো ইংরেজি ও আইসিটি বিষয়ে খারাপ ফল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, দাম ৫ কোটি টাকা

ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, দাম ৫ কোটি টাকা
জব্দ করা স্বর্ণের ‘ডিম’

ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা সোনার মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম।

আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক দুটি অভিযানে এসব সোনা জব্দ করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।

পরে ওই যাত্রীর তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ‘ডিম’ উদ্ধার করা হয়।অপর অভিযানের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি সোনার ‘ডিম’ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারতের অন্ধ্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশে কী প্রভাব

ভারতের অন্ধ্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশে কী প্রভাব
আবহাওয়া অধিদপ্তর

এক সপ্তাহের ব্যবধানে আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘মুরাসু’। গত ২৭ অক্টোবর অন্ধ্রের উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। নামটি ছিল বাংলাদেশের দেওয়া। আর ‘মুরাসু’ নামটি দিয়েছে ভারতই। এটি আজ সোমবার সন্ধ্যার দিকে আঘাত হানতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।‘মুরাসু’একটি তামিল শব্দ। এর অর্থ হলো বিশাল আকারের ড্রাম বা রণঢাক জাতীয় বাদ্যযন্ত্র।

কোনো দুর্যোগ সম্পর্কে বা কিছু ঘোষণা করতে, সবাইকে সচেতন করতে এই বাদ্যযন্ত্র বাজানো হয়। অনেক সময় এটিকে যুদ্ধের বাদ্য হিসেবেও ধরে নেওয়া হয়।

এটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকালে প্রথম আলোকে বলেন, গতবার অর্ণব যেখানে আঘাত হেনেছিল, সেখান থেকে বেশ অনেকটা দূরে আরও উত্তরে প্রবল ঘূর্ণিঝড় মুরাসু ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে আজই।আগের ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশের উপকূল এবং দেশের নানা স্থানে বৃষ্টি হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন