নিউ ইংল্যান্ড ১ : ২ ইন্টার মায়ামিএক গোল পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। এমন সময়েই দলটির সবচেয়ে বেশি প্রয়োজন হয় লিওনেল মেসিকে। আজও সেই প্রত্যাশা দারুণভাবে পূরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। আগে হেডে অ্যাসিস্টে দলকে সমতায় ফিরিয়েছেন, এরপর নিজেই দুর্দান্ত এক গোল করে নিশ্চিত করেছেন জয়।
মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে আসে সেই মুহূর্ত। মাতিয়াস গালারজার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বল পেনাল্টি বক্সে পেয়ে যান মেসি।
গোলমুখ থেকে কিছুটা দূরে, পিঠ ফিরে থাকা অবস্থায় হেডে বলটি তুলে দেন তিনি।
সূত্র: প্রথম আলো