বেলা ১টা ৩৭ মিনিট। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে এসে থামে ভিআইপি পরিবহনের একটি বাস। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে বাসটি বিমানবন্দরের সামনে যেখানে থেমেছে, সেটি মূল সড়কের মাঝামাঝি। তার কয়েক মিটার সামনে গেলেই বাস থামার নির্ধারিত স্থান। কিন্তু বাসটি এর কোনো তোয়াক্কা না করে মাঝপথেই যাত্রী ওঠানামা করাচ্ছিল।এর ছয় মিনিট পর একই কোম্পানির আরেকটি বাস আসে। এটি যাত্রীতে পূর্ণ ছিল।
তাই বাসটি মূল সড়কেই যাত্রী নামিয়ে চলে যায়, নতুন করে কয়েকজন যাত্রী উঠতে চাইলে তাঁদের তোলেনি।অথচ রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে এই দুটি বাসে নির্দিষ্ট স্থানে (বাসস্ট্যান্ড) থেকে যাত্রী ওঠানামা করানোর কথা ছিল। বাধ্যতামূলক ছিল টিকিট কাটাও। কিন্তু তা করা হয়নি। সবকিছুই ছিল আগের মতো, চালক ও তাঁর সহযোগীর ইচ্ছেমতো।
এ ছাড়া আশেপাশের এলাকায় চোখে পড়েনি বাসে ওঠার জন্য টিকিট সংগ্রহের কোনো ব্যবস্থা বা বুথও।বাস রুট রেশনালাইজেশনার ধারণাটাই এমন যে বাস নির্ধারিত থামার স্থানে থামবে।
সূত্র: প্রথম আলো

একঝলক (০১ নভেম্বর ২০২৬)
ক্যারিয়ার যখন ব্যারিয়ার
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা, করণীয় কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন