কুয়াশাচ্ছন্ন সকালে কুঞ্জলতা ফুল। নতুনপাড়া, রাঙামাটি, ১ নভেম্বরলেবু ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। বিলাইছড়িপাড়া, রাঙামাটি, ১ নভেম্বরইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এখন ট্রলারে করে আসছে ইলিশ। আড়তে আকার অনুযায়ী বাছাই করছেন শ্রমিকেরা। মৎস্য অবতরণ কেন্দ্র, বরিশাল, ১ নভেম্বরমহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। সফিপুর বাজার, কালিয়াকৈর, গাজীপুর, ১ নভেম্বরহাটে উঠেছে পুরোনো ধান।
কৃষকদের কাছ থেকে কেনা ধান স্তূপ করছেন শ্রমিকেরা। কুন্দারহাট, নন্দীগ্রাম, বগুড়া, ১ নভেম্বরহেমন্তের কুয়াশাচ্ছন্ন সকালে ধান কাটছেন কৃষক। দীঘি দক্ষিণপাড়া, মানিকগঞ্জ, ১ নভেম্বরউত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। ভ্যানে করে গ্রামে গ্রামে লেপ-তোশক বিক্রি করছেন এক ব্যবসায়ী। হামচিয়াপুর, মালঞ্চী, পাবনা, ১ নভেম্বরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে নিষিদ্ধ তিন চাকার যান।
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১ নভেম্বরমাঠে জমেছে বৃষ্টির পানি।
সূত্র: প্রথম আলো