advertisement

পম্পেইয়ের আলমারিতে সুগন্ধির শিশি ও শিশুর গলার হার

পম্পেইয়ের আলমারিতে সুগন্ধির শিশি ও 
শিশুর গলার হার
প্রত্নতাত্ত্বিকেরা পম্পেইয়ের ভিয়া দেল্ল’আব্বোন্দানজা সড়কের একটি বাড়ি থেকে এসব ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করেছেন। একসময় এটি ছিল শহরটির অন্যতম ব্যস্ত সড়ক
ফটো কার্ড প্রিন্ট

প্রায় দুই হাজার বছর আগে, ৭৯ খ্রিষ্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে গিয়েছিল প্রাচীন রোমান শহর পম্পেই। সম্প্রতি এ শহরের ধ্বংসস্তূপের নিচে সিল করা একটি কাঠের আলমারির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। সেখান থেকে পাওয়া গেছে প্রাচীন রোমানদের ব্যক্তিগত ব্যবহারের নানা জিনিসপত্র। পম্পেইয়ের ব্যস্ত রাস্তা ভিয়া ডেল’আবোন্দানজার পাশের একটি বাড়িতে আলমারিটি পাওয়া যায়।

শিলালিপির সূত্র ধরে ধারণা করা হয়, বাড়িটি কর্নেলিয়াস ম্যাক্সিমাস নামের এক ব্যক্তির। ১৯১২ সালে বাড়িটির সামনের অংশ খোঁড়া হলেও ভেতরের কক্ষগুলো এত দিন অজানাই ছিল।আলমারির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে প্রসাধনের সরঞ্জাম, কাচের তৈরি ছোট সুগন্ধির বোতল, চিমটা, ধূপদানি এবং ব্রোঞ্জের একটি লন্ঠন। তবে গবেষকদের সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে একটি শিশুর গলার হার। প্রাচীন রোমে এ ধরনের নেকলেসকে বলা হতো ‘ক্রেপুন্ডিয়া’।

হারটিতে প্রাচীন মিসরীয় দেবতা বেস, রোমান দেবতা মার্কারিসহ বিভিন্ন দেবতার প্রতিকৃতিসংবলিত ২০টির বেশি ছোট লকেট ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কানাডার কয়েকটি প্রদেশে সময় পরিবর্তনের নিয়ম বন্ধ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ কানাডার কয়েকটি প্রদেশে সময় পরিবর্তনের নিয়ম বন্ধ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের উদ্... দূষণযুক্ত যান নিষিদ্ধ করার ফলে দিল্লিতে মূল্যবৃদ্ধির আশঙ্কা দূষণযুক্ত যান নিষিদ্ধ করার ফলে দিল্লিতে মূল্যবৃদ্ধির আশঙ্কা শান্তিপূর্ণ বিক্ষোভের পর জার্মানির একাধিক শহরে সহিংসতা শান্তিপূর্ণ বিক্ষোভের পর জার্মানির একাধিক শহরে সহিংসতা সিডনিতে সাংবাদিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত সিডনিতে সাংবাদিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত ইরানে হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি তেহরানের ইরানে হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি তেহরানের
advertisement

সাজেকে অবরোধ শিথিলের দিনেই পাল্টা অবরোধে

সাজেকে অবরোধ শিথিলের দিনেই পাল্টা অবরোধে

সাজেক সড়কে টানা অবরোধের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্বাভাবিক যানবাহন চলাচল। এর মধ্যে স্থানীয় মানুষের দুর্ভোগ বিবেচনায় ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছিল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোন অটোরিকশার নিবন্ধন ফি কত

কোন অটোরিকশার নিবন্ধন ফি কত

দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ নভেম্বর) থেকে। প্রথমে যানবাহন নিবন্ধন করা হবে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টাঙ্গাইলের বাবুপুর খেলার মাঠ সম্প্রসারণে জমি কিনে দিচ্ছে সরকার

টাঙ্গাইলের বাবুপুর খেলার মাঠ সম্প্রসারণে জমি কিনে দিচ্ছে সরকার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দাদের নিজেদের অর্থায়নে খেলার মাঠ কেনার প্রশংসনীয় উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশে আরও জমি কিনে গ্রামবাসীকে উপহার দেওয়ার ....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন