advertisement

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি
ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে ইইউর যেসব দেশে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী বেতন সবচেয়ে বেশি, সেগুলো তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
ফটো কার্ড প্রিন্ট

কোথায় কর্মজীবন গড়ে তুলবেন, তা নির্ধারণের ক্ষেত্রে শুধু মোট বেতনের পরিমাণ বিবেচনা করলেই চলে না।

কর ও অন্যান্য বাধ্যতামূলক কর্তন শেষে একজন কর্মীর হাতে কত টাকা থাকে, সেটিও গুরুত্বপূর্ণ।ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী বেতন সবচেয়ে বেশি, সেগুলো তুলে ধরা হয়েছে।১০. সুইডেন: ২৯.৫ ইউরো (প্রায় ৪,০৯৮ টাকা)উদ্ভাবন, আধুনিক কর্মসংস্কৃতি ও কর্মক্ষেত্রে অপেক্ষাকৃত সমতাভিত্তিক সম্পর্কের জন্য সুইডেন পরিচিত।

তবে প্রতিযোগিতামূলক বেতন থাকা সত্ত্বেও ইউরোপের দেশগুলোর মধ্যে বেকারত্বের হার অন্যতম বেশি।৯. ফ্রান্স: ৩০ ইউরো (প্রায় ৪,১৬৮ টাকা)শ্রমিকদের অধিকার রক্ষার দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে আধুনিক ও বহুমুখী অর্থনীতির সমন্বয় ঘটিয়েছে ফ্রান্স।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন এইচএসসি পরীক্ষা: ফেল করা মানেই জীবনযুদ্ধে হেরে যাওয়া নয় এইচএসসি পরীক্ষা: ফেল করা মানেই জীবনযুদ্ধে হেরে যাওয়া নয় এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক বাংলা অনুবাদে জ্যামিতির কালজয়ী বই এলিমেন্টস বাংলা অনুবাদে জ্যামিতির কালজয়ী বই এলিমেন্টস
advertisement

৩২৫ রান তাড়া, ৯ বছর পর ট্রফি, আর পাকিস্তানের যত রেকর্ড

৩২৫ রান তাড়া, ৯ বছর পর ট্রফি, আর পাকিস্তানের যত রেকর্ড
কাল সেঞ্চুরি করেছেন ফখর, ছবিতে তাঁর সঙ্গী সাদও পেয়েছেন ফিফটি

লাহোরে কাল শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জেতার পথে একের পর এক রেকর্ড আর কীর্তি গড়েছে স্বাগতিকেরা।৩২৬যেকোনো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি যৌথভাবে সর্বোচ্চ সফল রান তাড়া। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৬ রান তাড়া করে জিতেছিল ভারত।২শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সফলভাবে রান তাড়ার তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ।

সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও পাকিস্তানের। ২০২৩ বিশ্বকাপে হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান।১লাহোরের ফাইনালে দুই দল মিলে করেছে ৬৫৬ রান। ওয়ানডে ফাইনালের ইতিহাসে এটিই সর্বোচ্চ।

এর আগে ২০০২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ও ইংল্যান্ড মিলে করেছিল ৬৫১ রান।ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই২০১৭ সালের পর প্রথমপাকিস্তানের সর্বশেষ বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্ট জিতেছে ২০১৭ সালে, চ্যাম্পিয়নস ট্রফিতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে

এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে
প্রত্যাশিত ফল না পেয়ে মন খারাপ এই শিক্ষার্থীর। ছবি: সোয়েল রানা

পাসের হার ও জিপিএ-৫ কমেছে। ইংরেজিতে বড় প্রভাব। এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দিতে পারবেন।২২ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম। ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ এক বছরের ব্যবধানে কমেছে ২৭ হাজারের বেশি। কেউ পাস করেনি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। আবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এই চিত্র দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলের।

সব মিলিয়ে ফলাফলে বড় ধরনের অবনতির চিত্র সামনে এসেছে।এবার ঢাকা শিক্ষা বোর্ড ছাড়া প্রায় সব বোর্ডেই ইংরেজি বিষয়ে পাসের হার কম। বাধ্যতামূলক এ বিষয়ে দুর্বল ফল সামগ্রিক পাসের হার কমার অন্যতম কারণ মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলক খারাপ ফলও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নে ‘কড়াকড়ি’, শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমতো পড়াশোনা না হওয়া, শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি ও কঠিন প্রশ্নপত্রের মতো বিষয়গুলোও আলোচনায় এসেছে।গত বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভ। রোববার সকাল সাড়ে নয়টায়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আজ সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন।

এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন