হ্যালোউইনে সাজপোশাকের উদযাপন নিয়ে মেতে থাকে সবাই। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। স্টারকিড জাহ্নবী কাপুর তাঁর প্রয়াত বলিউড ডিভা মা শ্রীদেবীর আইকনিক এক চরিত্র বেছে নিয়েছেন এ বছরের হ্যালোউইন লুকের অনুপ্রেরণা হিসেবে। আর সেটি হচ্ছে সর্পকন্যা নাগিনা। ফোক সিনেমাটির এই চরিত্রে রঙিন লেন্সের জ্বলজ্বলে চোখ, আকর্ষণীয় কস্টিউম আর দারুণ মেকওভারে শ্রীদেবী ছিলেন অনন্যা। আর জাহ্নবীও কিন্তু বেশ ভালোই রিক্রিয়েট করেছেন এই নাগিনা লুক।
পোস্টার আর ছবি রিক্রিয়েশনের জন্য বন্ধুদের সঙ্গে নিয়েছেন তিনি। নায়ক ঋষি কাপুরের ভুমিকায় অরি আর দুষ্টু সাপুড়ে অমরেশ পুরীর জায়গায় এখানে দেখা যাচ্ছে ডিজিটাল ক্রিয়েটর বৈষ্ণব প্রবীণকে।
কস্টিউম, মেকওভার, গয়না আর এক্সপ্রেশনে দশে দশ দিতে হয় জাহ্নবীকে।সাদা গোলাপি এই পোশাকেই জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী নাগিনা চরিত্রে এক বিখ্যাত গানে পারফর্ম করেছিলেননাগিনা সিনেমার পোস্টার রিক্রিয়েট করেছেন জাহ্নবী বন্ধুদের সঙ্গে নিয়ে ঝলমলে সাদা-পাথরের গয়না আর নীল চোখে নাগিনা শ্রীদেবী শুটের ফাঁকে খাওয়া দাওয়া করছেন অমরেশ পুরী, ঋষি কাপুর ও শ্রীদেবীএই ছবিটিও রিক্রিয়েট করেছেন জাহ্নবী, অরি ও বৈষ্ণববীন বাজাচ্ছেন বৈষ্ণব, মেঝতে পোজ দিয়ে জাহ্নবী।
সূত্র: প্রথম আলো

ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা
দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর
জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন