advertisement

বিশেষ চিঠি

বিশেষ চিঠি
ফটো কার্ড প্রিন্ট

প্রেরক: চেনা কেউপ্রাপক: জান্নাতআমার না হয়েও আমার হয়ে থাকা মানুষটির জন্মদিনে শুভ জন্মদিন, প্রিয়তমা।আজকের দিনটি আমার কাছে বছরের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি। কারণ, এই দিনেই পৃথিবী পেয়েছিল আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সুখ, শান্তি আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক।

তোমার মুখের হাসিটুকু অটুট থাকুক আজীবন।আজ ৩১ অক্টোবর—আমার না হওয়া মহারানির জন্মদিন।সামর্থ্য থাকলে আজ শহরের প্রতিটি বিলবোর্ডে তোমার নাম লিখে দিতাম। পুরো শহরকে জানিয়ে দিতাম, পৃথিবীতে একজন মানুষ আছে, যে কাউকে নিজের করে না পেয়েও নিঃশব্দে ভালোবেসে যায়। জানিয়ে দিতাম এক অপূর্ণ ভালোবাসার পূর্ণাঙ্গ গল্প।কিন্তু সেই সামর্থ্যটুকু আমার নেই।

তাই শহরের বিলবোর্ডে নয়, এই ছোট্ট চিরকুটের কয়েকটি শব্দে নিজের দীর্ঘশ্বাস আর জমে থাকা ভালোবাসাটুকু সঁপে দিলাম।হয়তো তোমার জীবনের গল্পে আমার কোনো অধ্যায় নেই, তবু আমার অনুভূতির গল্পে তুমি আছ পুরোটাজুড়ে।আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে দেশে ফিরছেন প্রেসিডেন্ট পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে... বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ
advertisement

সংবাদপত্র ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

সংবাদপত্র ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

লাইভ অনুষ্ঠানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলার ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে বলে মন্তব্য করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’

‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’
বজ্রপাতে নিহত ছয়জনকে মালঞ্চি ইউনিয়নের স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। পাবনা সদর, ৩১ অক্টোবর ২০২৬

পাবনা জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর কবরস্থান। পাশাপাশি ছয়টি নতুন কবর। দাফনের পর কেউ কেউ এসে জিয়ারত করছেন। কেউ আবার দাঁড়িয়ে একনজর দেখছেন। এর আগে কখনো ওই এলাকায় একসঙ্গে এত জনের দাফন হয়েছে কি না, তা স্মরণ করতে পারছেন না কেউ। কবরস্থানের কাছে কথা হয় স্থানীয় বাসিন্দা রুদ্র মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক।

একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম।’ গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের সোনাপাতিল বিলে শখের বসে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এই ছয়জনের মৃত্যু হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে ছয়জনকেই স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

মারা যাওয়া ছয়জন হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), শাজাহান আলীর ছেলে মিজান হোসেন (১২), সুজন ইসলামের ছেলে সাজিদ ইসলাম (১০), শাহাদুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১৮) ও ইবাদত প্রামানিকের ছেলে ইমন প্রামানিক (১৪)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন

এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন
রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের উল্লাস

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন, পাসের হার ৫১.৬২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৭.১২ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৬৩,২১৯ থেকে কমে ৩৫,৯৪৮-এ দাঁড়িয়েছে। উদ্বেগজনক হলো ইংরেজি বিষয়ে দুর্বলতা; ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ডে পাসের হার ৭০% ছুঁতে পারেনি। ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা সামান্য এগিয়ে।

শিক্ষার্থী প্রস্তুতি, পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনার দাবি রাখে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন