চলতি বছরের প্রথম ৯ মাসে ৮৬৭ কোটি টাকা মুনাফা করেছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় সিটি ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ৭২২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪৫ কোটি টাকা বা ২০ শতাংশের বেশি।
প্রসঙ্গত, গত বছর শেষে সিটি ব্যাংক ১ হাজার ৩২৪ কোটি টাকা মুনাফা করেছিল।সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তাতে মুনাফার এ তথ্য উঠে এসেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক হিসেবে আগামী রোববার দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মুনাফার এ তথ্য বিনিয়োগকারীদের জানাবে ব্যাংকটি।আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের ৯ মাসে ব্যাংকটির মুনাফার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সরকারি ট্রেজারি বিল বন্ড থেকে ব্যাংকটির আয়।
সূত্র: প্রথম আলো

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২
এইচএসসিতে ছাত্রদের ৫২.২৫ শতাংশ অকৃতকার্য, ছাত্রীদের ৪৩.৬৯ শতাংশ
দক্ষ মানবসম্পদ তৈরিতে ৩৫ বছর ধরে কাজ করছে যে প্রতিষ্ঠান | আইইউবিএটি
মশার লার্ভা নিয়ন্ত্রণে নতুন কৌশল, গাপ্পির চেয়ে কার্যকর দেশি ৩ মাছ
সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন তাজুলের দুই সহযোগী গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন