advertisement

৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন

৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন
‘জ্ঞান হোক সবার, পাঠাগার হোক প্রতিটি জনপদে’ স্লোগান নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’–এর সংগঠক ও কর্মীরা। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে
ফটো কার্ড প্রিন্ট

পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি মুক্তচিন্তা ও সামাজিক পরিবর্তনের মূল কেন্দ্র। তাই প্রতিটি জনপদে পাঠাগারকে যুক্তিবোধের চর্চাকেন্দ্রে পরিণত করতে হবে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’–এর আত্মপ্রকাশ ও প্রথম জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘একটাই মন্ত্র জনগণতন্ত্র, একটাই যুক্তি শোষণমুক্তি’ স্লোগানে এই আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক এম এম আকাশ।

তিনি বলেন, ‘আমরা শোষণমুক্ত ও মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক বাংলাদেশ চাই। আমাদের নবীন প্রজন্মই সেই বাংলাদেশ গড়ে তুলবে।’পাঠাগার আন্দোলনের সূচনাকে নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, সঠিক ইতিহাস জানা এবং মানুষের মননশীলতা তৈরিতে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বইপড়ায় উদ্বুদ্ধ করতে গ্রাম, শহর ও বস্তির ঘরে ঘরে পাঠচক্র গড়ে তুলতে হবে।

শুধু মুঠোফোনে একা একা পড়া নয়; সম্মিলিত পাঠ ও পারস্পরিক আলোচনার মধ্য দিয়েই চিন্তা ও চেতনা শাণিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভিডিও তৈরি করে পর্নো সাইটে বিক্রির অভিযোগে নরসিংদীতে যুবক আটক ভিডিও তৈরি করে পর্নো সাইটে বিক্রির অভিযোগে নরসিংদীতে যুবক আটক নিজের উপার্জনে নিজের জায়গা নিজের উপার্জনে নিজের জায়গা পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার: নাহিদ ইসলাম পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার: নাহিদ ইসলাম ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, ‘কারণ’ জানিয়ে পাশে সাঁটানো হয় পোস্টার খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, ‘কারণ’ জানিয়ে পাশে সাঁটানো হয় পোস্টার
advertisement

তানজিন তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত

তানজিন তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত
অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের ফেসবুক পেজ থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাতে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে ঠকাচ্ছে, সেও একদিন ঠকবে: ওমর সানী

যে ঠকাচ্ছে, সেও একদিন ঠকবে: ওমর সানী
যে ঠকাচ্ছে, সেও ঠকবে। যে অহংকার করছে, তারও পতন হবে। যে অন্যের স্বপ্ন ভাঙছে, তার স্বপ্নও একদিন ভাঙবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় ১০ মুহূর্ত

রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় ১০ মুহূর্ত
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগালের ৭ নম্বর জার্সি গায়ে দীর্ঘ ২৩ বছর মাঠ মাতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ে কখনো দেশকে এনে দিয়েছেন আনন্দের উপলক্ষ, কখনো কেঁদেছেন ব্যর্থতার বেদনায়। গড়েছেন একের পর এক রেকর্ড, জিতেছেন বড় শিরোপা। ২০০৩ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার মধ্য দিয়ে শেষ হলো পর্তুগিজ ফুটবলের এক গৌরবময় অধ্যায়।পর্তুগালকে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ জিতিয়েছেন রোনালদো।

জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোল করার রেকর্ড—দুটিই তাঁর দখলে। এই দীর্ঘ যাত্রায় রয়েছে অসংখ্য স্মরণীয় ঘটনা। তার মধ্যে উল্লেখযোগ্য ১০টি মুহূর্ত তুলে ধরা হলো।১. জাতীয় দলে অভিষেক২০০৩ সালের ২০ আগস্ট। কাজাখস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে পর্তুগালের জাতীয় দলে অভিষেক হয় ১৮ বছর বয়সী রোনালদোর। ম্যাচটি ১-০ গোলে জেতে পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি।তখনই স্পোর্টিং লিসবনের হয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন রোনালদো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন