‘জায়গাজমিন নিয়া কত বছর ধইরা ঝগড়া। আমাগো কতবার মারল, মামলা দিল, জায়গা দখল কইরা নিল। শেষ পর্যন্ত আমার স্বামী-সন্তানরে মাইরা ফালাইলো। জায়গাজমিন কত আইবো-যাইবো, আমার স্বামী-সন্তান তো আর আইবো না।’১১ মাস বয়সী ছোট্ট মেয়েকে কোলে নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন শিউলি আক্তার (২৫)। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত গোলাপ হোসেনের (৩২) স্ত্রী তিনি।
মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে বুধবার রাতে গোলাপের ওপর হামলা হয়। এতে তাঁর চার বছর বয়সী মেয়ে তোয়াবাও মারা যায়।রাতে বাড়ি ফেরার পথে হামলা, সকালে কাশবনে মেয়ের লাশ, দুপুরে বাবার মৃত্যুপুলিশ ও স্বজনদের ভাষ্যমতে, বুধবার বিকেলে মেয়ে মেয়েকে নিয়ে রামকৃষ্ণদী গ্রামে বাবার বাড়িতে যান গোলাপ হোসেন। রাতে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফেরার পথে পাথরঘাটা ইটভাটা এলাকায় প্রতিপক্ষ সোহরাব হোসেন ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা করেন।
এতে ছোট্ট মেয়েটি বাবার থেকে আলাদা হয়ে যায়।নিহত গোলাপ হোসেন সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
সূত্র: প্রথম আলো

কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার
পকেটে মুঠোফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন চিকিৎসকেরা
সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালই
এইচএসসি পরীক্ষা ফলাফল ও পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি সত্য নয়
তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, বন্ধু দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন