advertisement

জলতলের প্রত্নরত্ন: একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান

জলতলের  প্রত্নরত্ন: একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
কামান বিবি মরিয়ম ও কালে খাঁ অবলম্বনে
ফটো কার্ড প্রিন্ট

মোগল আমলের ঢাকাকে মসজিদের শহরের মতো কামানের শহর বললে অত্যুক্তি হবে কি? সে আমলে এই ঢাকায় নির্মিত হয়েছে নানা আকারের ও নানা ধরনের কামান, যার সাক্ষী ইতিহাসের পাতায় রয়েছে। ঢাকা ও তার আশপাশে নানা স্থানে মাটির নিচে অতীতের মতো এখনো মোগল বা সুলতানি আমলের অনেক কামান পাওয়া যায়।

ঢাকার ইতিহাসপ্রেমীরা আজও দুটি কামানের কথা স্মরণ করেন—একটি মীর জুমলার বিবি মরিয়ম কামান, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে অবস্থান করছে, অন্যটি বুড়িগঙ্গায় তলিয়ে যাওয়া বড় আকারের কামান, কালে খাঁ কামান। এই নামও হয়তো অনেকেই শুনে থাকবেন। ১৭৭৪ সালের ৮ জানুয়ারি ঢাকা থেকে লন্ডনে ড. হকারওয়ার্থের কাছে ঢাকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা মি. জে সি স্বাক্ষরিত একটি চিঠি যায়।

ওই কর্মকর্তা চিঠিতে তাঁর পুরো নাম লেখেননি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হেমন্তেও গরম, অক্টোবরে ৭ বছরের মধ্যে বেশি তাপমাত্রার রেকর্ড হেমন্তেও গরম, অক্টোবরে ৭ বছরের মধ্যে বেশি তাপমাত্রার রেকর্ড বিক্ষোভরত পোশাকশ্রমিকদের বিরুদ্ধে পুলিশ যেন অতিরিক্ত বলপ্রয়োগ না করে: এইচআরডব্লিউ বিক্ষোভরত পোশাকশ্রমিকদের বিরুদ্ধে পুলিশ যেন অতিরিক্ত বলপ্রয়োগ না করে: এইচআরডব্লিউ যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’, ট্রাম্পের ক্ষমতায় লাগাম যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’, ট্রাম্পের ক্ষমতায় লাগাম ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতা রাসেল ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতা রাসেল অনুশাসন বনাম প্রশ্রয়: সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি অনুশাসন বনাম প্রশ্রয়: সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি
advertisement

হেমন্তেও গরম, অক্টোবরে ৭ বছরের মধ্যে বেশি তাপমাত্রার রেকর্ড

হেমন্তেও গরম, অক্টোবরে ৭ বছরের মধ্যে বেশি তাপমাত্রার রেকর্ড
মো. বজলুর রশীদ

মো. বজলুর রশীদহাফিজ উদ্দিনের (৬১) মনে হয়, প্রকৃতির অনেক কিছুই ‘উল্টোপাল্টা’ হয়ে গেছে। গত সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের মাথায় রিকশা নিয়ে দাঁড়িয়ে ঘামছিলেন তিনি। সকালের রোদ তখনো প্রখর হয়নি, তারপরও গায়ে ঘাম। তা মুছতে মুছতে তিনি বলছিলেন, ‘এহন কার্তিক মাস। ছোটবেলায় দেখছি, এলাকায় এ সুময় শীত পড়্যা য্যাতো। এখন তেমন হয় না। ঢাকায় আছি ১২–১৩ বছর ধইর‍্যা।

এত গরম আগে দেহি নাই।’ হাফিজ উদ্দিনের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। রাজধানীতে রিকশা চালানোর আগে কৃষিকাজ করতেন। তাঁর ভাষ্য, এ বছরই শুধু নয়, ছয়–সাত বছর ধরেই অক্টোবর–নভেম্বরে এমন গরম দেখতে পাচ্ছেন।হেমন্তের এ সময়ে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও কুয়াশা আর ঠান্ডা হাওয়া বইছে। কিন্তু রাজধানীসহ অনেক এলাকায় দিনের বেলায় গরমের অস্বস্তি কাটেনি।

আবহাওয়া অধিদপ্তরের এক পর্যবেক্ষণ অনুযায়ী, সদ্য বিদায়ী অক্টোবরে দেশের বিভিন্ন স্থানে মোট আট দিন তাপপ্রবাহ বয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে

ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে
ইসিএস কম্পিউটার সিটিতে প্রযুক্তিপণ্য পছন্দ করছেন এক ক্রেতা

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে বেশ কয়েকটি মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে মাদারবোর্ডের দাম এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তবে কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। ফলে র‍্যাম, প্রসেসর, এসএসডি, গ্রাফিকস কার্ড, হার্ডডিস্ক, মনিটরসহ অন্যান্য পণ্য গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।

ঢাকার একাধিক কম্পিউটারবাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।প্রসেসরইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।এএমডি: রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪.৫ গি.হা. ৪৫ হাজার ৫০০ টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮– ৪.৬ গি.হা. ২৩ হাজার ৫০০ টাকা, রাইজেন–৫ ৫৬০০জি ৩.৬–৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা।মাদারবোর্ডএমএসআই: এ৫২০ এম–এ প্রো (ডিডিআর ৪) ৮ হাজার টাকা, প্রো এইচ ৬১০ এম–ই (ডিডিআর ৪) ১০ হাজার টাক...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে

এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে
আরজেএসসি

অংশীদারি ব্যবসা ও সোসাইটি নিবন্ধনে দীর্ঘসূত্রতা কমানোর সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। এখন থেকে আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দিতে হবে। আর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ জন্য নতুন নির্দেশনা জারি করেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাটি গত সোমবার এমন নির্দেশনা জারি করেছে।এ নিয়ে জানতে চাইলে আরজেএসসির নিবন্ধক (অতিরিক্ত সচিব) আহমেদ উল্লাহ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত, নাগরিকসেবা সহজ ও অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং দাপ্তরিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা আনার উদ্দেশে নির্দেশনাটি দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে নিবন্ধনের আবেদন পাওয়ার তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন দেওয়া সম্ভব না হলে কারণ উল্লেখ করে তা পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে জানিয়ে দেওয়া হবে।আবেদনে কোনো ত্রুটি বা ঘাটতি থাকলে তা সংশোধন বা পূরণের জন্য আবেদনকারীকে ৭ থেকে ১৫ দিনের সময় প্রদান করা হবে এবং আবেদনকারীকে বিষয়টি ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।জমে থাকা আবেদনগুলো তিন মাসের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন