advertisement

আলোচিত ‘অবসেশন’, ওটিটিতে আরও যা দেখবেন

আলোচিত ‘অবসেশন’, ওটিটিতে আরও যা দেখবেন
‘অবসেশন’–এর দৃশ্য। কোলাজ
ফটো কার্ড প্রিন্ট

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।‘দ্য ওয়ান অ্যাবাউট ম্যাথু পেরি’ ধরন: তথ্যচিত্র স্ট্রমিং: নেটফ্লিক্স দিনক্ষণ: চলমানহলিউড অভিনেতা ম্যাথু পেরির জীবন ও সংগ্রাম নিয়ে তিন পর্বের তথ্যচিত্র।

তুলে ধরা হয়েছে ফ্রেন্ডস তারকার অভিনয়জীবন, খ্যাতির আড়ালের ব্যক্তিগত লড়াই এবং মাদকাসক্তি থেকে মুক্তির চেষ্টা। পরিচালনা করেছেনএমি পুরস্কারজয়ী নির্মাতা মেরি রবার্টসন। এতে কথা বলেছেন ম্যাথুর ছোট বোন মিয়া পেরি বোউইক, দীর্ঘদিনের বন্ধু এবং তাঁর সঙ্গে কাজ করা ব্যক্তিরা। সিরিজটিতে আরও রয়েছে পেরি পরিবারের ব্যক্তিগত সংগ্রহে থাকা আগে প্রকাশ না করা ছবি ও ভিডিও।

পর্দায় তাঁর রসবোধ ও হাস্যরস দর্শকদের আনন্দ দিলেও বাস্তব জীবনে দীর্ঘদিন মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন এই অভিনেতা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডিম সম্রাটের আত্মকাহিনি ডিম সম্রাটের আত্মকাহিনি কাকফাঁকা এক সকালে! কাকফাঁকা এক সকালে! গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল হোগলাবুনিয়া থেকে তাসভির... হোগলাবুনিয়া থেকে তাসভির... চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত
advertisement

বাজারে এলপিজির বাড়তি দর, আবার দাম বাড়াতে তাড়াহুড়া

বাজারে এলপিজির বাড়তি দর, 
আবার দাম বাড়াতে তাড়াহুড়া
এলপিজি

নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে ক্রেতাদের। বাড়তি দামে বিক্রি বন্ধ না করেই আমদানিকারক ও বিক্রেতাদের কমিশন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে রান্নার এই গ্যাস কিনতে ভোক্তার খরচ আরও বাড়তে পারে।

এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর গণশুনানি করেছে বিইআরসি।এতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা তাঁদের কমিশন বাড়ানোর দাবি জানান। এসব প্রস্তাব মূল্যায়ন করে কমিশনের কারিগরি কমিটি ১২ কেজির সিলিন্ডারে ১৩৯ টাকা বাড়ানোর সুপারিশ করেছে। এটি কার্যকর হলে বর্তমানে নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৯৭৬ টাকা। তাড়াহুড়া করে দাম বাড়িয়ে কমিশন মূলত নিয়ম রক্ষার ভূমিকায় আছে।

দাম আসলে আগেই নির্ধারণ করে রেখেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশে জ্বালানি তেলের দাম নভেম্বরেও অপরিবর্তিত থাকছে

দেশে জ্বালানি তেলের দাম নভেম্বরেও অপরিবর্তিত থাকছে
জ্বালানি তেল

দেশে ভোক্তাপর্যায়ে আগামী নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। নির্ধারিত এই দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫, পেট্রোল ১৬০ ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলারএর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার।

সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫, পেট্রোল ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ এবং কেরোসিন ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।এরপর অক্টোবর মাসেও জ্বালানি তেলের এ দাম বহাল রাখা হলো।জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রীডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে

পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে
হ্যাটট্রিক তুলে নেওয়ার পর রোনালদো

‘দারুণ জয়। দারুণ দলগত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’আল নাসর জিতলে কিংবা গোল পেলে সাধারণত ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর।

গতকাল রাতে সৌদি প্রো লিগে আল খোলোদের বিপক্ষে আল নাসরের ৫–৩ গোলে জয়ের পর এ পোস্ট করা হয় রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে।পোস্টে রোনালদো যে কথাটা বলেননি, সেটা শুধু হ্যাটট্রিক নয়, রীতিমতো ‘পারফেক্ট হ্যাটট্রিক’! প্রথম বাঁ পায়ের টোকায়, তারপর লাফিয়ে হেডে এবং তৃতীয় গোলটি এসেছে ডান পায়ের টোকায়। সবই মাত্র ১৫ মিনিটের মধ্যে! রোনালদো আরও একটি বিষয় বলেননি। অবশ্য সেটা পোস্টে জানানোর মতো ব্যাপারও নয়।

রোনালদো জালে বল পাঠিয়েছেন পাঁচবার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন