advertisement

পাহাড়ি পথে মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী

পাহাড়ি পথে মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী
শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ের আঁকাবাঁকা পথে মোমবাতি নিয়ে হাঁটছেন ফাতেমা রানীর তীর্থোৎসবে আসা পুণ্যার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাতে বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে
ফটো কার্ড প্রিন্ট

গারো পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছেন হাজারো মানুষ। তাঁদের অধিকাংশের হাতে জ্বলছে মোমবাতি। কেউ এসেছেন পাপ স্বীকার করে মুক্তি লাভের আশায়, কেউ প্রিয়জনের রোগমুক্তি কামনায়। কেউ প্রার্থনা করছেন পরিবার, দেশ ও জাতির কল্যাণে।

তাঁদের সম্মিলিত মোমের আলোয় আলোকিত হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা এলাকাটি।উপজেলার গারো পাহাড়ের পাদদেশে বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। আজ শুক্রবার এই উৎসবের শেষ আনুষ্ঠানিকতা। গতকাল রাত ৯টার দিকে মোমবাতি প্রজ্বালন করে বের করা হয় আলোক শোভাযাত্রা।

প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথের এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো পুণ্যার্থী।ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের এই ধর্মীয় আয়োজনে দেশ-বিদেশের প্রায় ৫০ হাজার পুণ্যার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্কুলে বুলিংয়ের শিকার হলে কী করবে? স্কুলে বুলিংয়ের শিকার হলে কী করবে? নিজের পোশাক ও যত্নে কোন বিষয়কে প্রাধান্য দেন শেহতাজ, দেখুন ৯টি ছবি নিজের পোশাক ও যত্নে কোন বিষয়কে প্রাধান্য দেন শেহতাজ, দেখুন ৯টি ছবি সুন্দরবনের সুরক্ষা ও পানির সংকট নিরসনে বরাদ্দের দাবি সুন্দরবনের সুরক্ষা ও পানির সংকট নিরসনে বরাদ্দের দাবি ২৮-এ অনন্যা পাণ্ডে, ফ্যাশনে কেন আলাদা এই জেন-জি সেনসেশন ২৮-এ অনন্যা পাণ্ডে, ফ্যাশনে কেন আলাদা এই জেন-জি সেনসেশন বাজারে এলপিজির বাড়তি দর, 
আবার দাম বাড়াতে তাড়াহুড়া বাজারে এলপিজির বাড়তি দর, আবার দাম বাড়াতে তাড়াহুড়া
advertisement

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালিতে হামলার শিকার একটি জাহাজ থেকে ধোঁয়া উঠছে

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এ ঘটনার এক দিন আগেই মার্কিন সামরিক বাহিনী বলেছিল, প্রণালিটি থেকে মাইন অপসারণ করে তারা জাহাজ চলাচলের পথ পরিষ্কার করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে।

জাহাজগুলো প্রণালির দক্ষিণ দিকের অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।মাইন বিস্ফোরণে প্রণালির পূর্ব দিকে আরেকটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। জাহাজটি প্রণালির সংরক্ষিত ও বিপজ্জনক এলাকা দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল।সাম্প্রতিক সপ্তাহগুলোয় মাইন বিস্ফোরণে একাধিক জাহাজে আগুন ধরার খবর দিয়েছে ইরান।

এর পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও দাবি করেছে, তারা জাহাজ চলাচলের প্রধান পথগুলো থেকে সব মাইন অপসারণ করেছে।আইআরজিসির বিবৃতিতে বলা হয়, প্রথম তিনটি জাহাজ তাদের রাডার ও নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্কুলে বুলিংয়ের শিকার হলে কী করবে?

স্কুলে বুলিংয়ের শিকার হলে কী করবে?
স্কুলে বুলিংয়ের শিকার অনেকেই পরবর্তী জীবনে অ্যাডজাস্টমেন্ট ডিজঅর্ডারে ভোগেন

স্কুল মানে পড়াশোনা। পাশাপাশি এখানে নতুন বন্ধু হয়, খেলাধুলা চলে, জমে আড্ডা। কিন্তু কখনো কখনো এসব আনন্দ মাটি হয়ে যায় বুলিংয়ের কারণে। কেউ হয়তো গায়ের রং নিয়ে খোঁটা দেয়, কেউ শরীরের গড়ন নিয়ে হাসাহাসি করে। কেউ আবার ধাক্কা দেয়, জিনিসপত্র কেড়ে নেয় কিংবা অন্যদের সঙ্গে মিশতে বাধা দেয়। এমন ঘটনা শুধু মন খারাপের কারণ নয়, দীর্ঘদিনের জন্য মনের ওপরও প্রভাব ফেলতে পারে।

কিশোর আলোতে প্রকাশিত ‘বুলিং নিয়ে তুমি কতটা সচেতন’ প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রতি চারজন শিক্ষার্থীর মধ্যে অন্তত একজন জীবনের কোনো না কোনো সময় স্কুলে বুলিংয়ের শিকার হয়।বুলিং কী?ইচ্ছাকৃতভাবে কাউকে ভয় দেখানো, অপমান করা কিংবা কষ্ট দেওয়াকে বুলিং বলে। এটি হতে পারে শারীরিক, আবার মানসিকও।

২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘বুলিং শারীরিক, মানসিক উভয়ই হতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিজের পোশাক ও যত্নে কোন বিষয়কে প্রাধান্য দেন শেহতাজ, দেখুন ৯টি ছবি

নিজের পোশাক ও যত্নে কোন বিষয়কে প্রাধান্য দেন শেহতাজ, দেখুন ৯টি ছবি
শেহতাজ মনিরা হাশেম

অভিনেত্রী ও কণ্ঠশিল্পী শেহতাজ মনিরা হাশেম বিভিন্ন সময়ে প্রথম আলোর ক্রোড়পত্র নকশার মডেল হয়েছেন।

ছবিগুলো দেখে নিন আরেকবার।ক্যারিয়ারের শুরু থেকেই নকশায় নিয়মিত মডেল হতেন শেহতাজ মনিরা হাশেমসাধারণত হালকা রঙের পোশাক পরতে ভালোবাসেন শেহতাজপোশাকে ঐতিহ্যবাহী ছাঁট ও নকশা পছন্দ করেননীহা কি হালকা সাজেই থাকতে ভালোবাসেন, দেখুন ৯টি ছবিসুতির আরামদায়ক পোশাকে শেহতাজঈদের গয়নার শুটটি হয়েছিল ২০১৭ সালেচুলের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন শেহতাজযেদিন শ্যাম্পু করেন, তার আগের রাতে চুলে দেন রোজমেরি তেলচুলে ব্যবহার করেন চাল ধোয়া পানিসর্বশেষ ২০২৫ সালে প্রথম আলো বিশেষ ম্যাগাজিন বর্ণিল ঈদের প্রচ্ছদে এসেছিলেন শেহতাজ দক্ষিণি কনে সাজে মেহজাবীন, দেখুন ৯টি ছবি

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন