advertisement

রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল বৈদ্যুতিক মিস্ত্রির

রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল বৈদ্যুতিক মিস্ত্রির
সড়ক দুর্ঘটনা
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাপা পড়ার ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. শহীদুল্লাহ (৩৭)। তিনি কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।নিহত শহীদুল্লাহর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।শহীদুল্লাহ রাজধানীর ডেমরার নড়াইবাগে থাকতেন। তাঁর ছোট ভাই জুয়েল রানা বলেন, শহীদুল্লাহ গত শনিবার চীন ভ্রমণে গিয়েছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন তিনি। দুপুরে বাসায় যাওয়ার উদ্দেশে রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন।

এ সময় আরেকটি দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।সড়কে প্রতিদিন গড়ে নিহত ৬৬, পঙ্গু ১০৪, কেন এত দুর্ঘটনা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে শহীদুল্লাহর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ১৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত: রোড সেফটি ফাউন্ডেশনসাড়ে সাত বছরে সড়কে ঝরেছে ৭,...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ঢাকা দক্ষিণ সিটি কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ঢাকা দক্ষিণ সিটি নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান দেশে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান দেশে
advertisement

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

১৯৭৫ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকাভুক্ত হয়। এলডিসিভুক্ত থাকার সুবাদে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ পেয়ে এসেছে। এলডিসি থেকে কোন দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে জাতিসংঘ।বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল। ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের।

ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেল।আজ রাত একটায় শুরু হওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্ল্যানারি মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। ইউএন ওয়েব টিভি বৈঠকটি সরাসরি সম্প্রচার করে।বৈঠকের শুরুতে জি-৭৭–এর পক্ষে উরুগুয়ের প্রতিনিধি বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার খসড়া প্রস্তাব উত্থাপন করেন।

কোনো দেশের প্রতিনিধি এর বিরোধিতা করেননি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির

প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়

দেশের প্রতিরক্ষাব্যবস্থা অধিক শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়।বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সদস্য এস এম জিলানী, আবদুস সালাম আজাদ, লুৎফর রহমান ও মো. আবদুল বাতেন। এ ছাড়া বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এই বিপুলসংখ্যক মামলা ২ হাজার ৩০০ জন বিচারকের পক্ষে নিষ্পত্তি করা ‘পাহাড়সম চ্যালেঞ্জ’।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) কনফারেন্স রুমে দুটি ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।৪৬ লাখের বেশি মামলা নিষ্পত্তি করা বিচারকদের ওপর অনেক সময় ‘অমানবিক চাপ’ সৃষ্টি করে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও মহানগরগুলোতে এই চাপ আরও বেশি।

তাই আমরা চিন্তা করছি, যেসব জেলায় মামলার চাপ বেশি, সেখানে এমন বিচারকদের পদায়ন করব, যাঁরা শুধু চাকরি করার জন্য নয়, দ্রুত মামলা নিষ্পত্তিতে জুডিশিয়াল অ্যাকটিভিজম দেখাতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন