advertisement

ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ে জাতীয় বিপ্লবী পরিষদের মিছিল আটকে দিল পুলিশ

ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ে জাতীয় বিপ্লবী পরিষদের মিছিল আটকে দিল পুলিশ
জাতীয় বিপ্লবী পরিষদের নেতা-কর্মীদের ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি আটকে দেয় পুলিশ। রাজধানীর শাহজাদপুরে, ২৯ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় বিপ্লবী পরিষদ ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি শুরুতেই পুলিশ আটকে দিয়েছে। পরে তারা এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে।সীমান্তে বাংলাদেশিদের হত্যা, তিস্তাসহ অভিন্ন নদীর পানি প্রত্যাহার এবং বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে শোষণের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার এ কর্মসূচির ডাক দেয় জাতীয় বিপ্লবী পরিষদ।

বেলা ১১টার দিকে রাজধানীর শাহজাদপুর বাসস্ট্যান্ডের কনফিডেন্স সেন্টারের সামনে থেকে মিছিল নিয়ে ভারতীয় হাইকমিশনের দিকে যাওয়ার কথা ছিল সংগঠনটির নেতা-কর্মীদের।শুরুতে তাঁরা কনফিডেন্স সেন্টারের সামনে জড়ো হন।

দুপুর পৌনে ১২টার দিকে মিছিল নিয়ে গুলশান অভিমুখী সড়কে এগোতে চাইলে সামান্য দূরত্বে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।এ সময় মিছিলে নেতা-কর্মীরা ‘ভারতের আধিপত্য, রুখে দাও জনগণ’, ‘ত্রিবেদীকে বহিষ্কার করতে হবে, করতে হবে’, ‘ঘেরাও হবে, ঘেরাও হবে, হাইকমিশন ঘেরাও হবে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ প্রভৃতি স্লোগান দেন।ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে বহিষ্কারের দাবি জানান সংগঠনের নেতা-কর্মীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাদা গুটির জন্য ৩ দানে  চেকমেট খুঁজে বের কর সাদা গুটির জন্য ৩ দানে চেকমেট খুঁজে বের কর ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ আনন্দবাজারের দেশি মাছ আনন্দবাজারের দেশি মাছ তিন বিজ্ঞানীর ভ্রমণ তিন বিজ্ঞানীর ভ্রমণ বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর
advertisement

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় অটোরিকশা চালক আটক

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় অটোরিকশা চালক আটক

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে পালিয়ে যাওয়ার সময় আবদুর রহিম (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বদলে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা

বদলে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় পরিবর্তন আসতে পারে। নীতিমালা সংশোধনের পর নতুন করে আবেদন নেওয়ার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর দলের, নিশানায় কাতার

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর দলের, নিশানায় কাতার

ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের সংগঠিত করতে কাতারের অর্থায়নের অভিযোগ তুলেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। বিষয়টি তদন্ত করছে শিন বেত।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন