চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ আর্থিক চাপে পড়ছে। শুধু ২০২২ সালেই এই ব্যয়ের কারণে ৭২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
এতে দেখা গেছে, চিকিৎসা ব্যয়ের চাপ সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র মানুষের ওপর, আর নিজের পকেট থেকে খরচের বড় অংশই যাচ্ছে ওষুধ কিনতে।স্বাস্থ্য অর্থনীতি ইউনিটকে এই গবেষণায় সহায়তা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সুইডিশ দূতাবাস। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা ২০০৫, ২০১০, ২০১৬ ও ২০২২ সালের খানা আয়–ব্যয় জরিপের তথ্য এই গবেষণায় ব্যবহার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ নিয়ে সিলেট বন্ধুসভার পাঠচক্র
সিলেটে ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
মালয়েশিয়ার বাজার ধরতে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে
হাতিরা কেন মাইগ্রেট করে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন