তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে দেড় মাস ধরে অস্থিরতা চলছে। সরবরাহ–সংকটের সুযোগে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। ফলে চাপে পড়েছেন ভোক্তারা। এর মধ্যেই এলপিজি বিক্রিতে কমিশন বাড়ানোর প্রস্তাব দাবি করেছেন আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা। তিন পক্ষের চাওয়া মেনে কমিশন বাড়ানোর বিষয়ে চলছে গণশুনানি।আজ বৃহস্পতিবার ঢাকার বিয়াম মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এতে বিভিন্ন আমদানিকারক কোম্পানি ও পরিবেশকেরা তাঁদের প্রস্তাব তুলে ধরেছেন। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারে আমদানিকারকেরা কমিশন হিসেবে ৩০০ টাকার বেশি ও পরিবেশকেরা ১৫০ করার দাবিসংবলিত প্রস্তাব জমা দিয়েছেন।দেশে সক্রিয় ৩৫টি কোম্পানির মধ্যে এলপিজি আমদানির অবকাঠামোগত সক্ষমতা আছে ২৩টি কোম্পানির। গত মাসে আমদানি করেছে মাত্র ১০টি কোম্পানি। এর মধ্যে কয়েকটি কোম্পানি তাদের প্রস্তাবে কমিশন বাড়ানোর প্রস্তাব করেছে।
১২ কেজির সিলিন্ডারে বর্তমান কমিশন ২০০ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা দাবি করেছে।
সূত্র: প্রথম আলো

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ নিয়ে সিলেট বন্ধুসভার পাঠচক্র
সিলেটে ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
মালয়েশিয়ার বাজার ধরতে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে
হাতিরা কেন মাইগ্রেট করে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন