advertisement

গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও

গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তত ৭৬ জন কর্মকর্তা গাড়ি ব্যবহার করেন
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়া হচ্ছে। অথচ সরকারি নির্দেশনায় প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানির সীমা নির্ধারণ করা আছে। জ্বালানি বরাদ্দের নিজস্ব নীতিমালাও নেই করপোরেশনের।অনুসন্ধানে দেখা গেছে, বাড়তি বরাদ্দের তেল বিক্রি করে দেন চালকদের একাংশ।

কর্মকর্তাদের কেউ কেউ তা জেনেও নীরব থাকেন বলে অভিযোগ আছে। তাঁদের কেউ কেউ দাপ্তরিক কাজের বাইরে নিজেদের ও পরিবারের প্রয়োজনে চালকসহ গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সেও কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্য পাওয়া গেছে।করপোরেশনের একাধিক কর্মকর্তার ভাষ্য, বছরের পর বছর এভাবেই চলছে জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম।করপোরেশনের অন্তত ৭৬ জন কর্মকর্তা গাড়ি ব্যবহার করেন।

প্রত্যেকের একটি গাড়িতে মাসে ২৫০ লিটার জ্বালানি এবং নথিতে থাকা সর্বোচ্চ দর ধরে হিসাব করলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় হতে পারে বলে হিসাব পাওয়া গেছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যানবাহনে জ্বালানি ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা না থাকা ও অতিরিক্ত তেল ব্যবহারের বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটির প্রশাসক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, সংস্থায় নিজস্ব নীতিমালা না থাকলেও সরকারের বিদ্যমান নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নতুন পে স্কেলে, প্রজ্ঞাপন জারি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নতুন পে স্কেলে, প্রজ্ঞাপন জারি তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে চিঠি অ্যামনেস্টির তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে চিঠি অ্যামনেস্টির আইইডিসিআর পরিচালকের ওপর কারা হামলা করেছে? আইইডিসিআর পরিচালকের ওপর কারা হামলা করেছে? জীবনে প্রথম ভোট দিতে সেজে এসেছেন জবা, ডাব প্রতীকের পোলিং এজেন্টদের নিয়ে প্রশ্ন জীবনে প্রথম ভোট দিতে সেজে এসেছেন জবা, ডাব প্রতীকের পোলিং এজেন্টদের নিয়ে প্রশ্ন ইনানী সৈকতে গোসলে নেমেছিল ১৬ শিক্ষার্থী, ভেসে গিয়ে প্রাণ গেল একজনের ইনানী সৈকতে গোসলে নেমেছিল ১৬ শিক্ষার্থী, ভেসে গিয়ে প্রাণ গেল একজনের
advertisement

সাবেক এমপি ছলিম উদ্দিন ও স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক এমপি ছলিম উদ্দিন ও স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৫৫ লাখ ৯২ হাজার ২২০ টাকা রয়েছে। দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে এসব হিসাব অবরুদ্ধ করার নির্দেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাকিবকে মেন্টর করা উচিত বিসিবির? যা বললেন বিশপ

সাকিবকে মেন্টর করা উচিত বিসিবির? যা বললেন বিশপ

২০২৪ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক নানা কারণে দেশেই ফিরতে পারেননি তিনি। বয়স পৌঁছে গেছে ৪০ এর কোটায়, ফলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও সাকিবের জন্য কঠিন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুড়িগ্রামে নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

কুড়িগ্রামে নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন