advertisement

আরআরএফ-এ চার পদে ৪৪০ জনের চাকরির সুযোগ, পরীক্ষা ৬ নভেম্বর

আরআরএফ-এ চার পদে ৪৪০ জনের চাকরির সুযোগ, পরীক্ষা ৬ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) যশোর’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রমে সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী জেলা সমূহের ৪টি পদে মোট ৪৪০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগামী ৬ নভেম্বর সরাসরি নির্ধারিত কেন্দ্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে প্রার্থীরা আবেদন ও বাছাইপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পদভিত্তিক তথ্য, পদসংখ্যা ও বয়সসীমা ১. আঞ্চলিক ব্যবস্থাপক: ২০টি।

(বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর)। ২. শাখা ব্যবস্থাপক: ৬০টি। (বয়স: অনূর্ধ্ব ৪০ বছর)। ৩. অফিসার (অ্যাকাউন্টস): ৬০টি। (বয়স: ২৫ থেকে ৩৫ বছর)। ৪. অফিসার (ঋণ): ৩০০টি। (বয়স: ২৫ থেকে ৩৫ বছর)।শিক্ষাগত যোগ্যতাআঞ্চলিক ব্যবস্থাপক পদে স্নাতকোত্তর। এ ছাড়া শাখা ব্যবস্থাপক, অফিসার (অ্যাকাউন্টস) এবং অফিসার (ঋণ)—পদের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বলা হয়েছে।অভিজ্ঞতা ও দক্ষতা–আঞ্চলিক ব্যবস্থাপক: পিকেএসএফের ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ ৫-৭টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরি, আবেদন কুমিল্লা–চাঁদপুর–ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দাদের কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরি, আবেদন কুমিল্লা–চাঁদপুর–ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন... নারায়ণগঞ্জ কর অঞ্চলে চাকরি, পদ ৫৫, নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জবাসীর সুযোগ নারায়ণগঞ্জ কর অঞ্চলে চাকরি, পদ ৫৫, নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জবাসীর সুযোগ ‘বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর ‘বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর
advertisement

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৯৩

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৯৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় এক হাজার ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে কিশোর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এশিয়া কাপ আরচারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়

এশিয়া কাপ আরচারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়

ইরাকের সোলাইমানিয়ায় এশিয়া কাপ আরচারিতে আরেকটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ
কর্ণফুলী নদী চ্যানেল হয়ে বন্দরে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮টি কন্টেইনারবাহী জাহাজ আসা-যাওয়া করে। চট্টগ্রাম বন্দর

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা নতুন নয়। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুবিধা নিতে পারে, এমন কথাও বিশ্লেষকেরা বলে আসছেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাংলাদেশ কার্যতই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। কিন্তু ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক সুবিধা নেওয়া এক বিষয় নয়।

সেই অবস্থান কাজে লাগাতে প্রয়োজন অবকাঠামো, শিল্পায়ন, বিনিয়োগ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক সম্পর্ক।সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর কূটনীতি। ছোট দেশ হিসেবে বৃহৎ দুই প্রতিবেশী দেশের বাজারের সুবিধা নিতে নিজেদের দর-কষাকষির সক্ষমতা বৃদ্ধি করাই সবচেয়ে বাস্তবসম্মত উপায়।

জাপানের বঙ্গোপসাগরকেন্দ্রিক শিল্পোন্নয়ন পরিকল্পনার মধ্য দিয়ে সেই পুরোনো প্রসঙ্গটি নতুন করে সামনে এসেছে।বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) ‘ইনিশিয়েটিভ বিগ-বি’ নামে পরিচিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন