advertisement

মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না রোমা

মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না রোমা
নাহুয়েল মলিনা
ফটো কার্ড প্রিন্ট

আন্তর্জাতিক বিরতির সময় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার কথা ছিল নাহুয়েল মলিনার। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডারকে এবার ছাড়তে রাজি নয় তাঁর ক্লাব রোমা। ফিফার নিষেধাজ্ঞা কমে যাওয়ায় আর্জেন্টিনা দলে ফেরার সুযোগ তৈরি হলেও মলিনাকে ইতালিতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।‘ফুটবল ইতালিয়া’র খবর, মলিনাকে জাতীয় দলে যোগ দেওয়ার অনুমতি দেবে না বলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) জানিয়ে দিয়েছে রোমা।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাঁকে দলে পেতে চাইলেও ক্লাবের সিদ্ধান্তে আপাতত সেটি সম্ভব হচ্ছে না। রোমার নির্দেশ, আগামীকাল থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে হবে এই রাইটব্যাককে।মলিনাকে নিয়ে রোমার এই অবস্থানের পেছনে আছে ফিফার শাস্তির হিসাব। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে হারের ম্যাচ শেষে সহিংস আচরণের দায়ে মলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করেছিল ফিফা।

সঙ্গে জরিমানা করা হয়েছিল ছিল ৯০ হাজার ডলার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অন্যরা থেমে গেছেন, দৌড়াচ্ছেন শুধু মুশফিক অন্যরা থেমে গেছেন, দৌড়াচ্ছেন শুধু মুশফিক বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’ বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’ লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট আবাহনীকে শোকে ডুবিয়ে চিরবিদায় নিলেন হারুনুর রশীদ আবাহনীকে শোকে ডুবিয়ে চিরবিদায় নিলেন হারুনুর রশীদ গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন
advertisement

রিকশার বিকল্প ভাড়ার সাইকেল, মিনিটে খরচ ১ টাকা

রিকশার বিকল্প ভাড়ার সাইকেল, মিনিটে খরচ ১ টাকা
প্রতি মিনিটে এক টাকা ভাড়ায় সাইকেল চালানোর সুযোগ দিচ্ছে জো-বাইক। এতে কম খরচে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি যানজট এড়ানোরও সুযোগ তৈরি হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উদ্ভাবনেই বদলে যাচ্ছে ব্যাংকিং, টেকসই অগ্রগতির কথা জানাল এনআরবিসি।

উদ্ভাবনেই বদলে যাচ্ছে ব্যাংকিং, টেকসই অগ্রগতির কথা জানাল এনআরবিসি।
গতকাল এনআরবিসি ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্টের প্রকাশনা অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া, এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক এবং নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

‘ইনোভেশন ড্রাইভস ইমপ্যাক্ট’ বা ‘উদ্ভাবনই পরিবর্তনের চালিকা শক্তি’ শীর্ষক প্রতিপাদ্যে সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক। গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) মানদণ্ড অনুসরণ করে তৈরি এ প্রতিবেদনে এনআরবিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর, গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশবান্ধব ব্যাংকিংয়ের অগ্রগতি তুলে ধরা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবিসি ব্যাংক এ তথ্য জানিয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ; স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও মো. শফিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. তৌহিদুল আলম খান উপস্থিত ছিলেন।এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, সবুজ অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় টেকসই ব্যাংকিংয়ের নীতিমালা যুক্ত করা হচ্ছে।এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খান বলেন, ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে আর্থ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উনি তো নিজেই আসতে চান, বলবেন প্রত্যর্পণ করে দাও, জটিলতা দেখি না: জাহেদ উর রহমান

উনি তো নিজেই আসতে চান, বলবেন প্রত্যর্পণ করে দাও, জটিলতা দেখি না: জাহেদ উর রহমান
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে

ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নিজেই আসতে চাইছেন, সুতরাং প্রত্যর্পণ আইনে কোনো জটিলতা দেখছে না সরকার।প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এ কথা বলেন ।শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায় জাহেদ উর রহমান বলেন, ‘আমরা ওনাকে প্রত্যর্পণ করতে চাই। ওনাকে ধরে আনতে চাই ...। এখন উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই।

উনি বলবেন আমাকে প্রত্যর্পণ করে দাও ... সুতরাং প্রত্যর্পণ নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’দেশের সরকার দণ্ডিত আসামিকে প্রত্যর্পণ করতে চায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন