চলতি অর্থবছরের সব করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। কিন্তু অনলাইনে আয়কর রিটার্ন বা ই–রিটার্ন নিয়ে করদাতাদের নানা ধরনের প্রশ্ন আছে। অনেকে জানেন না, কীভাবে রিটার্ন দিতে হবে।তাই আজ অনলাইন রিটার্ন নিয়ে ১০টি জরুরি প্রশ্নের উত্তর দেওয়া হলো।১. আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কীভাবে শুরু করব?অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ই–রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।
ওই সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড–সংবলিত মুঠোফোন নম্বর ও একটি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইনইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন।এরপর ধাপে ধাপে আপনার খাতভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন।
উল্লেখ্য, তথ্য ইনপুট দেওয়ার সময় সব প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়।২. ই–রিটার্ন সিস্টেমে সাইন ইন করব কীভাবে?এই সিস্টেমে সাইন ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন।
সূত্র: প্রথম আলো

‘সারা রাত খুঁজেছি, বাবাকে পাইনি’, কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী মেঘলা
কখন জনগুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলে ইসলাম
প্রথম আলোর সেই নিখাদ পাঠকটি আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে পেশাদার মাস্টার্স, সিজিপিএ ২.৫০-এ আবেদন
ভৈরবে বিতর্কের নতুন জোয়ার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন