advertisement

প্রধানমন্ত্রী তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন, যোগ দেবেন জলবায়ু সম্মেলনে

প্রধানমন্ত্রী তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন, যোগ দেবেন জলবায়ু সম্মেলনে
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ১০ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন।সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা তাঁর সঙ্গী হয়েছেন।প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকাল পৌনে আটটার দিকে পোস্ট দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এ সফরে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

১২ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ–৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন তিনি।জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘সারা রাত খুঁজেছি, বাবাকে পাইনি’, কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী মেঘলা ‘সারা রাত খুঁজেছি, বাবাকে পাইনি’, কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী মেঘলা কখন জনগুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলে ইসলাম কখন জনগুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলে ইসলাম প্রথম আলোর সেই নিখাদ পাঠকটি আর নেই প্রথম আলোর সেই নিখাদ পাঠকটি আর নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে পেশাদার মাস্টার্স, সিজিপিএ ২.৫০-এ আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে পেশাদার মাস্টার্স, সিজিপিএ ২.৫০-এ আবেদন ভৈরবে বিতর্কের নতুন জোয়ার ভৈরবে বিতর্কের নতুন জোয়ার
advertisement

গাজীপুরে ২৪ ঘণ্টায় দুর্বৃত্তের আগুনে পুড়ল ৩ বাসসহ কাভার্ডভ্যান

গাজীপুরে ২৪ ঘণ্টায় ৩টি বাসসহ একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৬৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তালেবান ইস্যুতে আফগানিস্তানের জন্য স্কটল্যান্ডের দরজা বন্ধ

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতাগ্রহণের পর থেকেই আলোচনায় আফগানিস্তানের নারীদের খেলাধুলার বিষয়টি। সেই ইস্যুতে আফগানিস্তানের সঙ্গে আইসিসি ইভেন্ট ছাড়া কোনো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন