advertisement

আবারও স্যরি…

আবারও স্যরি…
ফটো কার্ড প্রিন্ট

গত সংখ্যার রস+আলো ছিল কভার ছাড়া। কারণ, আইডিয়ার তীব্র সংকট। ভাবলাম, একমাত্র পাঠকই আমাকে এই সংকট থেকে উদ্ধার করতে পারে। তাই কভারে লিখলাম, স্যরি। আর পাঠকদের বললাম, এই শূন্য কভার ভালো না লাগলে মনের মতো কভার এঁকে নিন। আর ছবি তুলে দিন। সেরা কভার পরের সংখ্যায় ছাপাব। সামান্য অর্থ পুরস্কারও থাকবে।তো, কভার ছাড়া এই রস+আলো প্রকাশের পরই আমি মোটামুটি পাগল হয়ে গেলাম।

পরিচিতরা একটার পর একটা ফোন করেই যাচ্ছে।এক ছোট ভাই ফোন করল, ভাই, আপনার শরীরটা ঠিক তো?আমি বললাম, হ্যাঁ। কেন?ছোট ভাই গম্ভীর গলায় বলল, ভাই, আইডিয়া ছাড়া মানুষ বাঁচে না। শুনলাম, আপনার নাকি আইডিয়ার সংকট। বেশি দিন আর বাঁচবেন না বলেই মনে হচ্ছে… আমি খট করে রেখে দিলাম। রসিকতারও একটা সীমা আছে!সে রসিকতার সীমা থাকুক না-থাকুক, আমার ভাই-ব্রাদারদের প্রশ্নের সীমা রইল না।

একজন জানতে চাইল, ভাই, কভার কি হাতে আঁকব?আমি বললাম, চাইলে পায়েও আঁকতে পারেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘এত সুখ যে সইবো কেমনে’,লিখেছেন সুনেরাহ্, ইধিকার প্রশ্ন, ‘বেশি উজ্জ্বল?’ ‘এত সুখ যে সইবো কেমনে’,লিখেছেন সুনেরাহ্, ইধিকার প্রশ্ন, ‘বেশি উজ্জ্বল?’ লাক্সা নুডলস স্যুপের রেসিপি লাক্সা নুডলস স্যুপের রেসিপি ‘এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’ নতুন ভিডিও বার্তায় পরীমনি ‘এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’ নতুন ভিডিও বার্তায় পরীমনি মুকুট তুলে দেওয়ার রাতে হাই-ফ্যাশন ইভনিং গাউনে মিথিলা, দেখুন ৯টি ছবি মুকুট তুলে দেওয়ার রাতে হাই-ফ্যাশন ইভনিং গাউনে মিথিলা, দেখুন ৯টি ছবি ভাবুক সম্রাট ভাবুক সম্রাট
advertisement

কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

আশুলিয়ায় স্বাস্থ্যবিধি না মানা, খাদ্যপণ্যে অনিয়ম ও প্রয়োজনীয় পরীক্ষার প্রতিবেদন না থাকায় কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজকের সিদ্ধান্তের ফল পাবে আগামীর অর্থনীতি

আজকের সিদ্ধান্তের ফল পাবে আগামীর অর্থনীতি
নাজনীন আহমেদ, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

বাংলাদেশ এখন প্রায় অর্ধট্রিলিয়ন ডলারের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরের হিসাবে, ২০২৬ সালে চলতি মূল্যে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার প্রায় ৫০৬ বিলিয়ন ডলার। এই হিসাবে বিশ্বের অর্থনীতিগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬তম। এই আকার দেশের উৎপাদন, বাজার ও অর্থনৈতিক সম্ভাবনার ব্যাপ্তি বোঝায়।

কিন্তু সেই অর্থনীতিতে মানুষ কেমন আছেন এবং সামনে তাঁদের জীবন কতটা উন্নত হবে, তার উত্তর শুধু জিডিপির আকারে পাওয়া যায় না।এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি বেশ কিছু কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমাচ্ছে। বিনিয়োগে প্রত্যাশিত গতি নেই, শিল্পের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে এবং তরুণদের জন্য পর্যাপ্ত মানসম্মত কাজ তৈরি হচ্ছে না।

ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানির অনিশ্চয়তা ও সরকারের সীমিত রাজস্ব আয় সমস্যাগুলোকে আরও জটিল করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর
আয়কর রিটার্ন

চলতি অর্থবছরের সব করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। কিন্তু অনলাইনে আয়কর রিটার্ন বা ই–রিটার্ন নিয়ে করদাতাদের নানা ধরনের প্রশ্ন আছে। অনেকে জানেন না, কীভাবে রিটার্ন দিতে হবে।তাই আজ অনলাইন রিটার্ন নিয়ে ১০টি জরুরি প্রশ্নের উত্তর দেওয়া হলো।১. আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কীভাবে শুরু করব?অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ই–রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।

ওই সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড–সংবলিত মুঠোফোন নম্বর ও একটি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইনইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন।এরপর ধাপে ধাপে আপনার খাতভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন।

উল্লেখ্য, তথ্য ইনপুট দেওয়ার সময় সব প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়।২. ই–রিটার্ন সিস্টেমে সাইন ইন করব কীভাবে?এই সিস্টেমে সাইন ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন