advertisement

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ
ফটো কার্ড প্রিন্ট

বিদেশে উচ্চশিক্ষার জন্য শুধু বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা পূরণ ও আবেদনপত্র জমা দিলেই হয় না। ভর্তিপ্রক্রিয়ায় নিজের যোগ্যতা, অর্জন, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা যথাযথভাবে তুলে ধরাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার আবেদন আকর্ষণীয় করে তুলতে ছয়টি পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন।

১. ভালো একাডেমিক ফলাফল তুলে ধরুন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে শিক্ষার্থীর একাডেমিক ফলাফল গুরুত্বপূর্ণ। ধারাবাহিক ভালো ফলাফল, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রাসঙ্গিক কোর্স ও সনদের বিষয়গুলো আবেদনে তুলে ধরতে হবে।

এ জন্য নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।২. আকর্ষণীয় ‘স্টেটমেন্ট অব পারপাস’ লিখুনবিদেশে উচ্চশিক্ষার আবেদনে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই: ঢাকা বিশ্ববিদ্যালয় সকালে ইউজিসিতে সভা, দুই মাস পেছাল একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সকালে ইউজিসিতে সভা, দুই মাস পেছাল একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চাকরির ৮ বছর পূর্ণ হলেই অষ্টম গ্রেড পাবেন শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা চাকরির ৮ বছর পূর্ণ হলেই অষ্টম গ্রেড পাবেন শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা কানাডায় উচ্চশিক্ষা: স্বপ্নের আগে দরকার বাস্তব পরিকল্পনা কানাডায় উচ্চশিক্ষা: স্বপ্নের আগে দরকার বাস্তব পরিকল্পনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, সুযোগ সন্ধ্যাকালীন শিক্ষার্থীদেরও, আবেদন শুরু ১০ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, সুযোগ সন্ধ্যাকালীন শিক্ষার্থীদেরও, আবেদন শুরু ১০ নভে...
advertisement

কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

আশুলিয়ায় স্বাস্থ্যবিধি না মানা, খাদ্যপণ্যে অনিয়ম ও প্রয়োজনীয় পরীক্ষার প্রতিবেদন না থাকায় কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজকের সিদ্ধান্তের ফল পাবে আগামীর অর্থনীতি

আজকের সিদ্ধান্তের ফল পাবে আগামীর অর্থনীতি
নাজনীন আহমেদ, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

বাংলাদেশ এখন প্রায় অর্ধট্রিলিয়ন ডলারের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরের হিসাবে, ২০২৬ সালে চলতি মূল্যে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার প্রায় ৫০৬ বিলিয়ন ডলার। এই হিসাবে বিশ্বের অর্থনীতিগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬তম। এই আকার দেশের উৎপাদন, বাজার ও অর্থনৈতিক সম্ভাবনার ব্যাপ্তি বোঝায়।

কিন্তু সেই অর্থনীতিতে মানুষ কেমন আছেন এবং সামনে তাঁদের জীবন কতটা উন্নত হবে, তার উত্তর শুধু জিডিপির আকারে পাওয়া যায় না।এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি বেশ কিছু কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমাচ্ছে। বিনিয়োগে প্রত্যাশিত গতি নেই, শিল্পের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে এবং তরুণদের জন্য পর্যাপ্ত মানসম্মত কাজ তৈরি হচ্ছে না।

ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানির অনিশ্চয়তা ও সরকারের সীমিত রাজস্ব আয় সমস্যাগুলোকে আরও জটিল করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর
আয়কর রিটার্ন

চলতি অর্থবছরের সব করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। কিন্তু অনলাইনে আয়কর রিটার্ন বা ই–রিটার্ন নিয়ে করদাতাদের নানা ধরনের প্রশ্ন আছে। অনেকে জানেন না, কীভাবে রিটার্ন দিতে হবে।তাই আজ অনলাইন রিটার্ন নিয়ে ১০টি জরুরি প্রশ্নের উত্তর দেওয়া হলো।১. আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কীভাবে শুরু করব?অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ই–রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।

ওই সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড–সংবলিত মুঠোফোন নম্বর ও একটি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইনইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন।এরপর ধাপে ধাপে আপনার খাতভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন।

উল্লেখ্য, তথ্য ইনপুট দেওয়ার সময় সব প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়।২. ই–রিটার্ন সিস্টেমে সাইন ইন করব কীভাবে?এই সিস্টেমে সাইন ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন