advertisement

কানাডায় উচ্চশিক্ষা: স্বপ্নের আগে দরকার বাস্তব পরিকল্পনা

কানাডায় উচ্চশিক্ষা: স্বপ্নের আগে দরকার বাস্তব পরিকল্পনা
কানাডায় শিক্ষাজীবনের সবচেয়ে ভালো আর্থিক কৌশল হলো—প্রথম বছরের ব্যয় নিজস্ব বা পারিবারিক বৈধ অর্থে বহনের প্রস্তুতি রাখা
ফটো কার্ড প্রিন্ট

কানাডায় পড়তে যাবেন? তাহলে আগে উত্তর খুঁজতে হবে, প্রথম বছরের বাজেট পকেটে আছে তো? কানাডায় পড়াশোনা এখন বাংলাদেশের বহু শিক্ষার্থীর কাছে শুধু বিদেশে একটি ডিগ্রি নেওয়ার বিষয় নয়। এটি নতুন দক্ষতা অর্জন, আন্তর্জাতিক কর্মপরিবেশে প্রবেশ এবং দীর্ঘমেয়াদে নিজের ক্যারিয়ার গড়ার একটি সুযোগ। তবে সুযোগের পাশাপাশি বাস্তবতাও আছে। ভর্তি, ভিসা, খরচ, চাকরি ও ভবিষ্যৎ স্থায়ী বসবাস—সব মিলিয়ে সিদ্ধান্তটি হওয়া উচিত তথ্যভিত্তিক ও সুপরিকল্পিত।

কানাডায় যেতে চাওয়া শিক্ষার্থীদের প্রথমেই বুঝতে হবে, এর ভিত্তি কোনো শর্টকাট প্রক্রিয়া নয়। বরং সিদ্ধান্তের সময় লক্ষ্য রাখতে হবে নিজের আগ্রহ, পড়াশোনার পটভূমি, পরিবারের আর্থিক সামর্থ্য এবং ভবিষ্যৎ পেশাগত লক্ষ্যকে একসঙ্গে বিবেচনা করা।বিষয় ও প্রতিষ্ঠান বাছাই—অনেকেই শুরুতেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বা শহরের পরিচিত নাম দেখে আবেদন করতে চান। কিন্তু তার আগে জরুরি প্রশ্ন হলো—কোন বিষয়টি আপনাকে ক্যারিয়ারে এগিয়ে নেবে?

তথ্যপ্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস, সাইবার সিকিউরিটি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, সাপ্লাই চেইন, শিক্ষা, ব্যবসা এবং স্কিলড ট্রেডসের মতো ক্ষেত্রগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চাকরির ৮ বছর পূর্ণ হলেই অষ্টম গ্রেড পাবেন শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা চাকরির ৮ বছর পূর্ণ হলেই অষ্টম গ্রেড পাবেন শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, সুযোগ সন্ধ্যাকালীন শিক্ষার্থীদেরও, আবেদন শুরু ১০ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, সুযোগ সন্ধ্যাকালীন শিক্ষার্থীদেরও, আবেদন শুরু ১০ নভে... পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভায় বসেছে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভায় বসেছে ইউজিসি ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতি... উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে
advertisement

শৃঙ্খলার পাঠ আর পরিবেশ রক্ষার শপথ নিয়ে বাড়ি ফিরল ৭৮০ কাব স্কাউট

শৃঙ্খলার পাঠ আর পরিবেশ রক্ষার শপথ নিয়ে বাড়ি ফিরল ৭৮০ কাব স্কাউট
মাঠে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করছে কাব স্কাউট দলের এক সদস্য। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে

রাত প্রায় ১০টা। ক্যাম্প ফায়ারের অনুষ্ঠান শেষ হয়েছে। সারি বেঁধে তাঁবুর দিকে ফিরছে একদল কাব স্কাউট (শিশু স্কাউট)। পথে মাটিতে পড়ে থাকা পলিথিন, টিস্যু, কাগজসহ নানা আবর্জনা চোখে পড়তেই সেগুলো কুড়িয়ে নিচ্ছে শিশুরা। নির্দিষ্ট জায়গায় ফেলছে। রাতের আঁধারেও পরিচ্ছন্নতার এই সচেতনতা যেন স্কাউটিংয়ের শিক্ষারই প্রতিফলন।

ঠাকুরগাঁও বর্ডার গার্ড বিদ্যালয়ের শিক্ষার্থী জুই আক্তার বলে, ‘আমরা যেখানে-সেখানে ময়লা ফেলি না, পলিথিন ব্যবহার করি না। পরিবেশ রক্ষা করব—এটাই স্কাউটের শিক্ষা।’ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ছয় দিনের আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে (কাব স্কাউটদের মিলনমেলা) গিয়ে গতকাল রোববার রাতে কথা হয় দিনাজপুরের রাঙামাটি রাইফেলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহানের সঙ্গে।

সে বলে, ‘আমাদের এলাকা মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জেনেছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইজেনকট কি নেতানিয়াহুর চেয়ে আলাদা ইসরায়েল গড়তে পারবেন?

আইজেনকট কি নেতানিয়াহুর চেয়ে আলাদা ইসরায়েল গড়তে পারবেন?

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দেশটির ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি নেতানিয়াহু থেকে কতটা আলাদা? বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সম্মেলন অনেক হলো, পৃথিবী কতটা নিরাপদ হলো

সম্মেলন অনেক হলো, পৃথিবী কতটা নিরাপদ হলো
কপ৩০ সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতে বিক্ষোভ। ব্রাজিলের বেলেম শহরে

চলতি বছরের ২৬ আগস্ট নেপালের হিমালয় অঞ্চলে ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয় ঘটে। লাংটাং লিরুং পর্বতের একটি বিশাল অংশের বরফ ও পাথর ধসে নিচে নেমে আসে। ফলে সৃষ্ট প্রবল পানির স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ও বিভিন্ন স্থাপনা। প্রাণ হারান বহু মানুষ, নিখোঁজ হন হাজার হাজার মানুষ। ধ্বংস হয় মানুষের বসতি, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ।

এই বিপর্যয় দেখিয়ে দিয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে। শুধু হিমালয় নয়, পৃথিবীর সর্বত্রই জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। পৃথিবীর এক প্রান্তে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে; অন্যদিকে প্রচণ্ড গরম, বন্যা ও খরা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে।

প্রশ্ন হলো, পৃথিবীকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে বিশ্বনেতারা বছরের পর বছর ধরে এত সম্মেলন করার পরও কেন এমন বিপর্যয় ঠেকানো যাচ্ছে না?১৯৯২ সালের ধরিত্রী সম্মেলন থেকে শুরু করে ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল এবং ২০১৫ সালের প্যারিস চুক্তিসহ বিভিন্ন সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন