প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।২০১৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। বিকেলবেলা কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারিতে বসে কাঁদছি।
আমাকে সান্ত্বনা দিচ্ছে দুই সহপাঠী বন্ধু। বিকেলে স্টেডিয়ামে ঘুরতে আসা কয়েকজন এই দৃশ্য দেখে জিজ্ঞেস করল, ফেল করার কারণে কান্না করছি কি না। আমার বন্ধুরা জবাবে বলল, ‘না।’ আমার অবশ্য জবাব দেওয়ার মতো অবস্থা ছিল না। একটানা কাঁদছি। সেবার কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল মাত্র ৫৯ দশমিক ৮০ শতাংশ। কৃতকার্যদের তালিকায় আমার নামও আছে। কান্নার কারণ দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভেঙে যাওয়া।
স্বপ্নপূরণের জন্য যে জিপিএ প্রয়োজন ছিল, সেটা না পাওয়া।
সূত্র: প্রথম আলো

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়
ব্র্যাক কর্মীদের জন্য প্রথমার তিন দিনের বইমেলা শুরু
আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থীর এইচএসসিতে সাফল্য

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন