সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই।
এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই।আজ সোমবার বেলা তিনটার দিকে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন আসিফ নজরুল।শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বিষয়ে চিঠি দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা।
সূত্র: প্রথম আলো

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়
ব্র্যাক কর্মীদের জন্য প্রথমার তিন দিনের বইমেলা শুরু
আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থীর এইচএসসিতে সাফল্য

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন