advertisement

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন
আজ সকাল থেকে সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের নিচে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করছেন
ফটো কার্ড প্রিন্ট

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা চলছে। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বোর্ডের সদস্যরা উপস্থিত রয়েছেন। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মজুরি প্রস্তাব দেওয়ার কথা আছে।সভা শুরুর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয় বোর্ডের চেয়ারম্যানের কাছে।

পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

এতে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।এ ছাড়া আজ সকাল থেকে সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের নিচে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করছেন।এদিকে সভায় সভাপতিত্ব করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা বিলিয়ন ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ, তালিকায় কারা বিলিয়ন ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ, তালিকায় কারা মজুরি বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ মজুরি বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
advertisement

ছয়বার ভিটেহারা দোলেনা প্রতিবন্ধী সন্তানদের নিয়ে এবার কোথায় যাবেন?

ছয়বার ভিটেহারা দোলেনা প্রতিবন্ধী সন্তানদের নিয়ে এবার কোথায় যাবেন?
তিস্তা নদীর ভাঙনে ছয়বার বসতভিটা হারিয়েছেন রমজান আলী (৬৫) ও দোলেনা বেগম (৬০) দম্পতি। শেষ পর্যন্ত অন্যের জমিতে ৪০ হাজার টাকা দিয়ে ১০ বছরের চুক্তিতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের ৬ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, গ্রেফতার ১২

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, গ্রেফতার ১২
রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ১২ জনকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন