টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করতে চুক্তি সই করেছে ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। চুক্তির আওতায় ইডটকোর টেলিযোগাযোগ অবকাঠামোগুলোর বিদ্যুৎ চাহিদা পূরণে গ্রিড-সংযুক্ত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা যৌথভাবে যাচাই ও মূল্যায়ন করবে প্রতিষ্ঠান দুটি।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইডটকো বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইডটকোর টেলিকম টাওয়ার পরিচালনা কার্যক্রমে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোই এই অংশীদারত্বের মূল লক্ষ্য, যা প্রতিষ্ঠানটির কার্বন নির্গমন কমানোর লক্ষ্যকে এগিয়ে নেবে এবং ডিজিটাল অবকাঠামোর দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা বাড়াবে।
চুক্তির আওতায় সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদনি করা নবায়নযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ইডটকোর অবকাঠামোতে সরবরাহের সম্ভাবনা যাচাই করা হবে।
সূত্র: প্রথম আলো

ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট
ভিসা নথির জালিয়াতি কমাতে পারে ভিজিবল ডিজিটাল সিল
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান
উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তিগত উৎকর্ষে বিশেষ গুরুত্ব দিচ্ছি
স্টারলিংক কীভাবে কাজ করে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন