আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের পক্ষের প্রতিনিধি প্রাথমিক মজুরি প্রস্তাব দেবেন। এদিকে মজুরি বোর্ডের প্রথম সভার পর সাভার-আশুলিয়া ও গাজীপুরে শ্রম অসন্তোষ পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও গতকাল রোববার সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৩৮টি কারখানার শ্রমিকেরা কাজ না করায় ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।জানা যায়, ঢাকার সেগুনবাগিচায় আজ বেলা ১১টায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভা হবে।
সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। আজকের সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি থাকবেন। তাঁরা আলোচনার সুবিধার্থে দুজন করে বিশেষজ্ঞ সঙ্গে রাখবেন বলে জানা গেছে। গত বুধবার প্রথম সভায় এই অনুমতি দেন চেয়ারম্যান।মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন।
এরপর ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে সরকার।জানা যায়, ঢাকার সেগুনবাগিচায় আজ বেলা ১১টায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভা হবে।
সূত্র: প্রথম আলো

ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন
বিলিয়ন ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ, তালিকায় কারা
তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ
জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন