advertisement

কফি নয়, লাতে চায়ের রেসিপি দেখুন

কফি নয়, লাতে চায়ের রেসিপি দেখুন
লাতে টি
ফটো কার্ড প্রিন্ট

বিকেলের আড্ডায় ঠান্ডা এক কাপ চা অনেকেরই পছন্দ। তবে অনেকে আবার কফি খেতে ভালোবাসেন। কেমন হয় যদি চা আর কফির মিশেলে তৈরি হয় লাতে টি! লাতে চায়ের রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগমউপকরণদুধ দেড় কাপপানি ১ কাপচা–পাতা ১ চা-চামচচিনি ১-২ চা-চামচ (স্বাদমতো)বরফকুচি আধা গ্লাসকফি আধা চা-চামচপ্রণালিফুটন্ত পানিতে চা–পাতা দিয়ে ফুটিয়ে ঘন লিকার তৈরি করুন। লিকার ছেঁকে নিন। ছেঁকে নেওয়া লিকারে চিনি ও কফি দিন। গ্লাসে আইস কিউব নিন।

চায়ের লিকার ঠান্ডা করে বরফের ওপর ঢেলে দিন। এবার দুধ ঢেলে ঠান্ডা লাতে টি তৈরি করে নিন।বাটা মসলায় দেশি মুরগির স্বাদ, রেসিপি জানুন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘কিং’ মুক্তির আগেই গেরুয়া রং নিয়ে আবারও বিতর্কের মুখে শাহরুখ ‘কিং’ মুক্তির আগেই গেরুয়া রং নিয়ে আবারও বিতর্কের মুখে শাহরুখ সবজির কোরমা খেয়েছেন? রেসিপি জেনে নিন সবজির কোরমা খেয়েছেন? রেসিপি জেনে নিন এবার পরীমনিকে আইনি নোটিশ, কী অভিযোগ এবার পরীমনিকে আইনি নোটিশ, কী অভিযোগ এবার পরীমনিকে আইনি নোটিশ, কী অভিযোগ এবার পরীমনিকে আইনি নোটিশ, কী অভিযোগ প্রথমবার প্রকাশ্যে ক্যাটরিনা–ভিকির ছেলের মিষ্টি ছবি প্রথমবার প্রকাশ্যে ক্যাটরিনা–ভিকির ছেলের মিষ্টি ছবি
advertisement

ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এআইইউবির অংশগ্রহণ

ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এআইইউবির অংশগ্রহণ

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণ ও বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি তুলে ধরার লক্ষ্যে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসিফিক ২০২৬–এ অংশ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ৩ থেকে ৫ নভেম্বর বালি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অ্যাডভান্সিং এডুকেশন ফর পারপাস অ্যান্ড ইমপ্যাক্ট’।

এতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা খাতের নেতৃস্থানীয় ব্যক্তি, নীতিনির্ধারক ও শিক্ষাবিদেরা অংশ নেন।

সম্মেলনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, গবেষণা ও কার্যকর বৈশ্বিক অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।এআইইউবি প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কারমেন জেড লামাগনা, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাইফুল ইসলাম, অফিস অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর ও সিনিয়র সহকারী অধ্যাপক কারলিন নোয়েল জিটা লামাগনা, র‍্যাঙ্কিং ও গ্লোবাল এনগেজমেন্টের পরিচালক ও সিনিয়র সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও জনসংযোগ বিভাগের প্রধান মো. আবু মিয়া আকন্দ।বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি ও স...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোন পথে চীনের করিডর?

কোন পথে চীনের করিডর?

চীন বঙ্গোপসাগরে পৌঁছাতে চায়। বাংলাদেশকে সেই যোগাযোগব্যবস্থার অংশ করতে চায়। কিন্তু রাখাইনের সংঘাত, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থ—সব মিলিয়ে পরিকল্পনাটি সহজ নয় । বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দাওয়াত না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফুটবলের ফাইনাল খেলা বন্ধের অভিযোগ

দাওয়াত না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফুটবলের ফাইনাল খেলা বন্ধের অভিযোগ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নওধার সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন। আজ রোববার বেলা ১১টার দিকে নওধার গ্রামের পূর্ব পাশের সড়কে

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত না দেওয়ায় নওধার সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীদের একটি অংশ।আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের পূর্ব পাশের সড়কে এ মানববন্ধন হয়।তবে বিএনপির নেতারা দাওয়াত না পাওয়ার কারণে খেলা বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছেন।

পাইকুরাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন, এলাকাবাসী এবং সচেতন ক্রীড়াপ্রেমী জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

এতে বক্তব্য দেন গ্রাম্য মাতব্বর সহিব উদ্দিন, ফখর উদ্দিন, বিএনপি কর্মী নূরুল আমিন, ছাত্রদল কর্মী মোহাম্মদ আলী ও কলেজছাত্র বায়েজীদ মিয়া।এলাকাবাসী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে গত ১৬ অক্টোবর নওধার দক্ষিণপাড়া গ্রামের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন