advertisement

দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব

দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব
গোলের পর পাকিস্তানের নাজিবের (সাদা জার্সি, ৬ নম্বর) উল্লাস।
ফটো কার্ড প্রিন্ট

ফুটবলে নতুন তারকার জন্ম হতে কখনো কখনো খুব বেশি সময় লাগে না। একটি গোলই বদলে দিতে পারে পরিচিতি। আর পরপর তিনটি গোল? সেটি তো আগমনী বার্তা দেওয়ার জন্য যথেষ্ট। সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড নাজিব উল্লাহর গল্পটা এখন তেমনই। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে এসে করলেন জোড়া গোল।

তাঁর গোলেই নতুন করে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান।গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় নাজিবের। সেই ম্যাচে গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন এই তরুণ। আজ মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও আলো ছড়ালেন তিনি। তাঁর জোড়া গোলেই জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।ভারতের কাছে প্রথম ম্যাচে ৩-২ গোলে হেরে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গিয়েছিল।

আজকের জয়ে সেই সম্ভাবনা আবার তৈরি হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয় সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয় তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির নির্বিষ বোলিংয়ে বাংলাদেশের অসহায় এক দিন নির্বিষ বোলিংয়ে বাংলাদেশের অসহায় এক দিন দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব বিশ্বকাপের নায়ক সেই ভোজিনিয়ার এখন সময় কাটছে ক্লাবের বেঞ্চে বসে বিশ্বকাপের নায়ক সেই ভোজিনিয়ার এখন সময় কাটছে ক্লাবের বেঞ্চে বসে
advertisement

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। ঢাকা, ৮ নভেম্বর ২০২৬

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, বিলুপ্ত র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। ৩ নভেম্বর ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসআরবি জানায়, দায়িত্ব গ্রহণের পর আজ ফারুক আহমেদের স্বাগত দরবার অনুষ্ঠিত হয়।

সেখানে তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারি, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দেন।

একই সঙ্গে দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্ল্যাট কেনার আগে আইনের যে বিষয়গুলো জানা জরুরি

ফ্ল্যাট কেনার আগে আইনের যে বিষয়গুলো জানা জরুরি
ফ্ল্যাট কেনার সময় শুধু বাড়ির নকশা, অবস্থান বা দাম দেখলেই হয় না। ফ্ল্যাটটির মালিকানা, দলিলপত্র, অনুমোদন, বন্ধক, রেজিস্ট্রেশন ও চুক্তির শর্ত ভালোভাবে যাচাই করা জরুরি

দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে ঢাকার উপকণ্ঠে একটি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রবীণ মজুমদার। বিক্রেতার দেওয়া কাগজপত্র দেখে তাঁর মনে হয়েছিল, সবকিছু ঠিকঠাকই আছে। চুক্তি ও রেজিস্ট্রেশনের পরও তিনি স্বস্তিতে ছিলেন; কিন্তু কয়েক মাস পর জানতে পারেন, ফ্ল্যাটের জমির মালিকানা নিয়ে জটিলতা রয়েছে। যে সম্পত্তিকে নিজের স্থায়ী ঠিকানা ভেবেছিলেন, সেটিই তখন তাঁর জন্য হয়ে ওঠে আইনি অনিশ্চয়তার কারণ।

অবসরপ্রাপ্ত চাকরিজীবী প্রবীণ মজুমদারের মতো এমন ঘটনা যে কারও ক্ষেত্রেই ঘটতে পারে।

সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট কেনার সময় শুধু বাড়ির নকশা, অবস্থান বা দাম দেখলেই হয় না; ফ্ল্যাটটির মালিকানা, দলিলপত্র, অনুমোদন, বন্ধক, রেজিস্ট্রেশন এবং চুক্তির শর্ত—সবকিছু ভালোভাবে যাচাই করা জরুরি।কাগজপত্র যাচাইয়ে সতর্কতাবাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলামের মতে, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতাকে কোনোভাবেই তাড়াহুড়া করা উচিত নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এ জীবনে শেখ হাসিনা কোনো দিন ফিরবেন না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ৮ নভেম্বর টাঙ্গাইলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দেখুন ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন