নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে এবারের এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৫১ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।কলেজের প্রশাসনিক সূত্রে জানা গেছে, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ১৫৫২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এক শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় তিনি অকৃতকার্য হয়েছেন।
বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ–৫ পেয়েছেন ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন।ফলাফলে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরাকলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমেই আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি।
এটি নরসিংদীবাসীর অর্জন।’শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সেরা ফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
সূত্র: প্রথম আলো

উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ
জীর্ণ ভবনে নামেই হার্ভার্ড কলেজ, দেশে শিক্ষার সব স্তরেই অপরিকল্পনার ছাপ
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই সরবরাহের নির্দেশ, এখন পর্যন্ত কত গেছে
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন