advertisement

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা
সিরিজজয়ের আনন্দ দক্ষিণ আফ্রিকার
ফটো কার্ড প্রিন্ট

দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ৩৮৭। অস্ট্রেলিয়া: ৪২৯ ও ১১১। ফল: দক্ষিণ আফ্রিকা ১৩১ রানে জয়ী।ড্র করলেই শীর্ষস্থান অক্ষুন্ণ থাকত অস্ট্রেলিয়ার। সিরিজও থাকত ১–১ সমতায়। চেষ্টাটাও কম ছিল না। টানা ১২ ওভার মেডেন দেওয়া, লাঞ্চ বিরতির পর প্রথম এক ঘণ্টায় মাত্র ৩ রান—সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন প্যাট কামিন্সরা।কিন্তু কেপটাউন মঞ্চ সাজিয়ে রেখেছিল আসলে দক্ষিণ আফ্রিকার জন্য।

সাইমন হারমারের ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১১১ রানে অলআউট করে জয়ের হাসি তাই প্রোটিয়াদেরই। ১৩১ রানে ম্যাচ জয়ের সঙ্গে ২–১ ব্যবধানে সিরিজও জিতেছে টেম্বা বাভুমার দল।সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে হটিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বরেও উঠেছে দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত আসছে ...।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক অভিজ্ঞতায় জয়, জমজমাট ফাইনালে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল অভিজ্ঞতায় জয়, জমজমাট ফাইনালে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি
advertisement

সংবাদপত্র ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

সংবাদপত্র ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

লাইভ অনুষ্ঠানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলার ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে বলে মন্তব্য করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’

‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’
বজ্রপাতে নিহত ছয়জনকে মালঞ্চি ইউনিয়নের স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। পাবনা সদর, ৩১ অক্টোবর ২০২৬

পাবনা জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর কবরস্থান। পাশাপাশি ছয়টি নতুন কবর। দাফনের পর কেউ কেউ এসে জিয়ারত করছেন। কেউ আবার দাঁড়িয়ে একনজর দেখছেন। এর আগে কখনো ওই এলাকায় একসঙ্গে এত জনের দাফন হয়েছে কি না, তা স্মরণ করতে পারছেন না কেউ। কবরস্থানের কাছে কথা হয় স্থানীয় বাসিন্দা রুদ্র মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক।

একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম।’ গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের সোনাপাতিল বিলে শখের বসে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এই ছয়জনের মৃত্যু হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে ছয়জনকেই স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

মারা যাওয়া ছয়জন হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), শাজাহান আলীর ছেলে মিজান হোসেন (১২), সুজন ইসলামের ছেলে সাজিদ ইসলাম (১০), শাহাদুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১৮) ও ইবাদত প্রামানিকের ছেলে ইমন প্রামানিক (১৪)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন

এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন
রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের উল্লাস

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন, পাসের হার ৫১.৬২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৭.১২ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৬৩,২১৯ থেকে কমে ৩৫,৯৪৮-এ দাঁড়িয়েছে। উদ্বেগজনক হলো ইংরেজি বিষয়ে দুর্বলতা; ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ডে পাসের হার ৭০% ছুঁতে পারেনি। ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা সামান্য এগিয়ে।

শিক্ষার্থী প্রস্তুতি, পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনার দাবি রাখে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন