advertisement

নেইমারকে মনে করিয়ে প্রথম হ্যাটট্রিক হাকিমির, রেকর্ড এনরিকের

নেইমারকে মনে করিয়ে প্রথম হ্যাটট্রিক হাকিমির, রেকর্ড এনরিকের
ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের পর হাকিমি। গতকাল রাতে লা হাভ্রের মাঠে
ফটো কার্ড প্রিন্ট

পেশাদার ফুটবল খেলছেন প্রায় ১০ বছর। এর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক হিসেবে। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন একাধিকবার। লিগ জিতেছেন দুটি দেশে। গোলও একদম কম নেই রাইটব্যাক হিসেবে। তবু কোথায় যেন একটু খামতি থেকে গিয়েছিল আশরাফ হাকিমির। ক্যারিয়ারে একটা হ্যাটট্রিক নেই!লিগ আঁ–তে গতকাল রাতে লা হাভ্রের বিপক্ষে পিএসজির ৫–১ গোলে জয়ের পর এই কথাটা আর বলার সুযোগ নেই। এ ম্যাচে হাকিমি যে হ্যাটট্রিক করেছেন!

শুধু কী তা–ই, ক্যারিয়ারের ৪৮৬তম এ ম্যাচে বানিয়েছেন দুটি গোলও।ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গত চার মৌসুমে এক ম্যাচে পাঁচ গোল অবদানের (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) কীর্তি গড়া চতুর্থ খেলোয়াড় হাকিমি। এর আগে ফ্রান্সের লিগ আঁ-তে সর্বশেষ নজিরটি গড়েন নেইমার, পিএসজির হয়ে ২০২২ সালে।

শুধু তা–ই নয়, ২০১৫–১৬ মৌসুম থেকে হিসাব করলে দেখা যায়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ডিফেন্ডার হিসেবে এক ম্যাচে ৫ গোলে অবদান রাখা একমাত্র খেলোয়াড়ও মরক্কো তারকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্রাজিল চায় খেলাতে, ছাড়তে চায় না বার্সা, রাফিনিয়াকে নিয়ে মুখোমুখি দুই দল ব্রাজিল চায় খেলাতে, ছাড়তে চায় না বার্সা, রাফিনিয়াকে নিয়ে মুখোমুখি দুই দল পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না চাকরি বাঁচানোর লড়াইয়ে ক্যারিক, আর্সেনালের সামনে লিভারপুল চাকরি বাঁচানোর লড়াইয়ে ক্যারিক, আর্সেনালের সামনে লিভারপুল ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের
advertisement

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসে (এসএসএস) ১৭ ক্যাটাগরির পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১ হাজার ৭৮২। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬। চাকরির বিবরণ ১. পদের নাম: সহকারী পরিচালক পদসংখ্যা: ৩ বেতন শিক্ষানবিশকালে ন্যূনতম ১,৩৬,১১২ টাকা। নিয়মিতকরণের পর ১,৭০,১৪০ টাকা।

২. পদের নাম: প্রশাসক (হাসপাতাল) পদসংখ্যা: ১ বেতন আলোচনা সাপেক্ষে।ঢাকা কর অঞ্চল-১৯–এর অধীন চাকরি, পদ ৬০৩. পদের নাম: সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপকপদসংখ্যা: ৩বেতনশিক্ষানবিশকালে ন্যূনতম ১,১৫,৩৪৬ টাকা। নিয়মিতকরণের পর ১,৪৪,১৮৩ টাকা।৪. পদের নাম: কর্মসূচি ব্যবস্থাপক (MF)পদসংখ্যা: ৩বেতনশিক্ষানবিশকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা।

নিয়মিতকরণের পর ১,২৯,৬০৫ টাকা।৫. পদের নাম: কর্মসূচি ব্যবস্থাপক (মানবসম্পদ)পদসংখ্যা: ১বেতনশিক্ষানবিশকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসিতে ছাত্রদের ৫২.২৫ শতাংশ অকৃতকার্য, ছাত্রীদের ৪৩.৬৯ শতাংশ

এইচএসসিতে ছাত্রদের ৫২.২৫ শতাংশ অকৃতকার্য, ছাত্রীদের ৪৩.৬৯ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দক্ষ মানবসম্পদ তৈরিতে ৩৫ বছর ধরে কাজ করছে যে প্রতিষ্ঠান | আইইউবিএটি

দক্ষ মানবসম্পদ তৈরিতে ৩৫ বছর ধরে কাজ করছে যে প্রতিষ্ঠান | আইইউবিএটি

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় 'ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)'। এর প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ এম আলিমউল্যা মিয়ান। তাঁর স্বপ্ন ছিল—বাংলাদেশের প্রত‍িটি গ্রাম থেকে অন্তত একজন ‘আইইউবিএটি গ্র্যাজুয়েট’ উঠে আসবে।

সেই প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছে বিশ্ববিদ্যালয়টি।ঢাকার উত্তরায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস ঘুরে সামগ্রিক চিত্র তুলে ধরেছেন উপস্থাপক মৌসুমী মৌ।বিস্তারিত ভিডিওতে...#আইইউবিএটি #বিজ্ঞাপন_বার্তা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন