advertisement

এইচএসসিতে কমেছে জিপিএ-৫

এইচএসসিতে কমেছে জিপিএ-৫
এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে মায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন মুন্না। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা, ৩১ অক্টোবর
ফটো কার্ড প্রিন্ট

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। গত বছর, ২০২৫ সালে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আগের বছরের চেয়ে জিপিএ-৫ ধারী শিক্ষার্থীর সংখ্যা এ বছর কমেছে ২৯ হাজার ১৩ জন।আজ শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।পূর্বঘোষণা অনুযায়ী প্রথমে ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে শনিবার নির্ধারণ করা হয়।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে হবে।পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১১–দলীয় ঐক্যের লংমার্চে পদ্মা সেতু দিয়ে কত গাড়ি গেল, টোল পৌনে ৮ লাখ টাকা ১১–দলীয় ঐক্যের লংমার্চে পদ্মা সেতু দিয়ে কত গাড়ি গেল, টোল পৌনে ৮ লাখ টাকা তাহসিফের মৃত্যুতে অবশেষে হত্যা মামলা করলেন বাবা তাহসিফের মৃত্যুতে অবশেষে হত্যা মামলা করলেন বাবা আইইবি নির্বাচনে প্রকৌশলীদের প্রতিষ্ঠান ফিরবে, নাকি ক্লাবই থাকবে? আইইবি নির্বাচনে প্রকৌশলীদের প্রতিষ্ঠান ফিরবে, নাকি ক্লাবই থাকবে? ৯ মাসেই ৮৬৭ কোটি টাকা মুনাফা সিটি ব্যাংকের ৯ মাসেই ৮৬৭ কোটি টাকা মুনাফা সিটি ব্যাংকের ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক
advertisement

বাকের ভাই এখন কারাগারেই থাকেন

বাকের ভাই এখন কারাগারেই থাকেন

বাংলা নাটকের ইতিহাসে কিছু চরিত্র সময় পেরিয়েও দর্শকের মনে অমলিন হয়ে থাকে। তেমনই একটি চরিত্র ‘বাকের ভাই’। ১৯৯৩ সালে প্রচার হওয়া হুমায়ূন....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে ভুয়া জরিপের ছড়াছড়ি, প্রভাব পড়বে ভোটে?

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে ভুয়া জরিপের ছড়াছড়ি, প্রভাব পড়বে ভোটে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভুয়া জনমত জরিপ নিয়ে উদ্বেগ বেড়েছে। সংবাদমাধ্যমেও এসব জরিপ প্রকাশিত হওয়ায় প্রশ্ন উঠেছে নির্বাচনি তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাবনায় জোড়া খুন: হাট ইজারায় দ্বন্দ্ব নাকি অন্য কিছু

পাবনায় জোড়া খুন: হাট ইজারায় দ্বন্দ্ব নাকি অন্য কিছু

পাবনার আতাইকুলায় হাট ইজারা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে গুলি করে ইজারাদার আব্দুস সালাম ও শ্রমিকদল নেতা রিপনকে হত্যার ঘটনা ঘটতে পারে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন