advertisement

বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের

বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের
সাঙ্গাকারার অভিযোগ, রায়ানএয়ারের কর্মীরা তাঁদের সঙ্গে বৈষম্যমূলক ও হুমকিমূলক আচরণ করেছেন।
ফটো কার্ড প্রিন্ট

ক্রিকেট মাঠে ভদ্রলোকের প্রতিচ্ছবি ছিলেন কুমার সাঙ্গাকারা। দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর মার্জিত আচরণও মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। সেই সাঙ্গাকারাই এবার মেজাজ হারালেন। ক্রিকেট মাঠে নয়, আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে।

স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে বিমানযাত্রার সময় এমন এক অভিজ্ঞতা হয়েছে তাঁর, যেটিকে সরাসরি ‘বর্ণবাদী আচরণ’ বলছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।অভিযোগের তির ইউরোপের স্বল্প খরচের বিমান সংস্থা রায়ানএয়ারের কর্মীদের দিকে। তবে বিমান সংস্থাটিও চুপ করে থাকেনি। সাঙ্গাকারার অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তারা।ঘটনাটি ২৮ অক্টোবরের। সেদিন ডাবলিন থেকে ইংল্যান্ডের ব্রিস্টলে যাওয়ার কথা ছিল সাঙ্গাকারা ও তাঁর পরিবারের।

বিমানবন্দরের বোর্ডিং গেটে রায়ানএয়ারের কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় তাঁদের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মুল্ডার–রিকেলটেনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা মুল্ডার–রিকেলটেনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্... সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি ‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’ ‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’ ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে মিরপুর টেস্টে জিতবে কে মিরপুর টেস্টে জিতবে কে
advertisement

মূলধন বাড়াতে ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ছে মেঘনা ব্যাংক

মূলধন বাড়াতে ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ছে মেঘনা ব্যাংক

মূলধন ভিত্তি শক্তিশালী করা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে মেঘনা ব্যাংক ৪০০ কোটি টাকার দ্বিতীয় সাব–অর্ডিনেটেড বন্ড ইস্যু করছে। দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতিমধ্যে বন্ডটি অনুমোদন করেছে। সাত বছর মেয়াদি এ বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকটির টায়ার-২ মূলধন শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে।

এতে নিজেদের ঋণ ও বিনিয়োগ কার্যক্রম জোরদার হওয়ার পাশাপাশি আর্থিক সক্ষমতা বাড়বে বলে আশা করছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে পর্যাপ্ত মূলধন সংরক্ষণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন করা ব্যাংকগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এ রকম পরিস্থিতিতে দ্বিতীয় সাব–অর্ডিনেটেড বন্ড ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে মূলধন পর্যাপ্ততা বজায় রাখা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির সুযোগ তৈরি হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব

অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব
সাংবাদিক তোঙ্গম রিনা

ভারতের অরুণাচল প্রদেশের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনাকে ঘিরে পুলিশের পদক্ষেপের কড়া নিন্দা করেছে অরুণাচল প্রদেশ প্রেসক্লাব (এপিসি) এবং অরুণাচল প্রদেশ ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস (এপিইউডব্লিউজে)। ২২ অক্টোবর পাসিঘাটে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্টের বিরুদ্ধে চলা বিক্ষোভে ওই এলাকায় ব্যাপক সহিংসতা ছড়ায়। সেই ঘটনার তদন্তে পুলিশ আদালতে তল্লাশি পরোয়ানার আবেদন করে।

সেই তালিকায় সাংবাদিক রিনার নাম থাকা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সাংবাদিক সংগঠনগুলোর দাবি এই ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত। অভিযোগ উঠেছে সাংবাদিক পেশার সঙ্গে যুক্তদের ভয় দেখানোর জন্যই তদন্তকারী সংস্থার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।

তোঙ্গম রিনা ‘দ্য অরুণাচল টাইমস’ পত্রিকার ডেপুটি এডিটর পদে কর্মরত।ইস্ট সিয়াং জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া আবেদনপত্রে পুলিশ মোট চারজনের বাড়িতে তল্লাশির অনুমতি চায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’

নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’
নিশো, তমা ও চঞ্চল। কোলাজ

ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’–এ দেখা যাবে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জাকে। প্রথম আলোর পাঠকেরা এ খবর আগেই জেনে গেছেন। এবার সিনেমাটির খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠানটির নতুন সিনেমাটি হবে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার।

তিন তারকারা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুজন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুজন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি। বিশেষ একটি চরিত্রে থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।তমা মির্জা ও আফরান নিশোনিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন, এটি মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ।

সিনেমাটিতে কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী—প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন।প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, ‘বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন