ইসরায়েলের ২০২৬ সালের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।ইসরায়েলে সরকার গঠনের জন্য ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। কিন্তু কোনো জোটই তা পারেনি।
এমন পরিস্থিতিতে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো। এসব দল সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। সরকার গঠনে তাদের সমর্থন বা বিরোধিতা বড় ভূমিকা রাখতে পারে। এ কারণেই এবারের নির্বাচনে আরব দলগুলোকে ভাগ্যনির্ধারক হিসেবে দেখা হচ্ছে।ইসরায়েলে সরকার গঠনে ৬১টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। কিন্তু কোনো জোটই তা পারেনি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো।
এসব দল সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে।এবারের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেয়ে নেসেটে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে অবস্থান ধরে রেখেছে।তবে নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁকে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যা এড়ানোর চেষ্টা করে আসছেন তিনি।
সূত্র: প্রথম আলো

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ
হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি
মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন
জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন