কবি সুকান্ত ভট্টাচার্যের ‘সুকান্ত সমগ্র’ নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ২৮ অক্টোবর রাত ৯টায় এটি অনুষ্ঠিত হয়।সভাপতি শবনম মুস্তারিনের সঞ্চালনায় শুরুতে ‘সুকান্ত সমগ্র’ ও কবির সাহিত্যকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এরপর বন্ধুরা ধারাবাহিকভাবে সুকান্ত ভট্টাচার্যের লেখা বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।
এতে পাঠচক্রটি একসময় প্রাণবন্ত কবিতা পাঠের আসরে পরিণত হয়।বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা, ছড়া, গানসহ বিভিন্ন সাহিত্যকর্মের সংকলন ‘সুকান্ত সমগ্র’। মাত্র ২১ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্যে রেখে গেছেন অসামান্য অবদান। তাঁর লেখায় ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বৈষম্য ও মানবমুক্তির আকাঙ্ক্ষা বিশেষভাবে ফুটে উঠেছে।
সমাজের বঞ্চিত মানুষের জীবনসংগ্রাম এবং একটি সাম্যভিত্তিক পৃথিবীর স্বপ্ন তাঁর কবিতার অন্যতম উপজীব্য।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশের পাঁচ কারাবন্দী সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের
নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আরও দুজন
রুমিন ফারহানার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ
১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে
এআই–নির্ভর ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন