বাংলাদেশে উৎপাদন সক্ষমতা বাড়ানো ও ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তুরস্কের কচ্ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেকো। সম্প্রতি কচ্ হোল্ডিং ও বেকোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশ সফরে এসে সিঙ্গার বাংলাদেশের উৎপাদন কারখানা, ধারণাভিত্তিক বিক্রয়কেন্দ্র (কনসেপ্ট স্টোর) ও করপোরেট কার্যালয় পরিদর্শন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিনিধিদলে ছিলেন কচ্ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট পোলাট সেন; বেকো এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ও আর্সেলিক-হিটাচির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাফর উস্টুনার এবং বেকোর প্রধান উৎপাদন ও প্রযুক্তি কর্মকর্তা নিহাত বায়িজ।
সফররত কর্মকর্তাদের সামনে সিঙ্গার বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম ও বাংলাদেশে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এম এইচ এম ফাইরোজ।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশের পাঁচ কারাবন্দী সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের
নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আরও দুজন
রুমিন ফারহানার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ
১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে
এআই–নির্ভর ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন