দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ১৪০/৪। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪২৯।আজ মাঠে নেমে মাত্র ১৭ রানই করেছেন জস ইংলিস। তবে গতকালের ৮৫ রান থাকায় মাঠ ছেড়েছেন ১০২ রানের ইনিংস নিয়ে। কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ইংলিস আউট হয়েছেন দিনের প্রথম ঘণ্টাতেই। এরপর খেলা হয়েছে আরও পাঁচ ঘণ্টা। তাতেও অবশ্য ইংলিসের সেঞ্চুরিটার মাহাত্মটা ফুটে আছে ভালোভাবেই। ইংলিসের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ১০০ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করেছে ৪ উইকেটে ১৪০ রানে। অর্থাৎ, প্রোটিয়ারা এগিয়ে এখন ৪০ রানে, হাতে ৬ উইকেট।তৃতীয় দিনের বেশির ভাগ সময়ই ম্যাচে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকাও লড়াই থেকে ছিটকে যায়নি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ১০০ রানে আটকে রাখার পর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে স্বাগতিকেরা।
দিনের শেষ ভাগে ব্যাটসম্যানদের প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে যেতে দেয়নি তারা।কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন জস ইংলিস৪ উইকেটে ৩৩০ রান নিয়ে নামা অস্ট্রেলিয়া আজ বাকি ছয় উইকেটে যোগ করে আরও ৯৯ রান।
সূত্র: প্রথম আলো

১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস
প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি
আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার
‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান
এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন