ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি পঞ্জিকা বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট লোকসান করেছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। অথচ আগের বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি মুনাফা করেছিল প্রায় ৭৯ কোটি টাকা। আবার চলতি (২০২৬-২৭) অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরের হিসাবে ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪১৪তম সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। সভার তথ্যানুযায়ী, লোকসানের প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসে। এ বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) একক হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪৯ পয়সা। সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা।
আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৬২ পয়সা।এদিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে একক হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২৭ পয়সা।
সূত্র: প্রথম আলো

রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল বৈদ্যুতিক মিস্ত্রির
রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান দেশে
বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় তাহসিফ, সিসিটিভিতে যা দেখা গেল
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য
ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন