advertisement

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই সরবরাহের নির্দেশ, এখন পর্যন্ত কত গেছে

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই সরবরাহের নির্দেশ, এখন পর্যন্ত কত গেছে
ছাপাখানা পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে
ফটো কার্ড প্রিন্ট

আগামী ৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই সরবরাহ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে পাঠ্যবই মুদ্রণের ক্ষেত্রে নির্ধারিত মান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস এবং গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন।

এ সময় তিনি মুদ্রণপ্রক্রিয়া, ব্যবহৃত যন্ত্রপাতি, কাগজের মান এবং বইয়ের ছাপার গুণগত মান সরেজমিন পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, আগামী বছর থেকে পুরোনো মেশিন ব্যবহার করে মুদ্রণকাজ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সূত্রমতে, আগামী শিক্ষাবর্ষের প্রাক্‌-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপার কাজ চলছে।

মাধ্যমিক স্তরে ছাপা হচ্ছে ২২ কোটির বেশি বই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে
advertisement

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের নিয়ম ঠিক করেছে অর্থ মন্ত্রণালয়। জাতীয় বেতনকাঠামো, ২০২৬ অনুসারে এ নিয়ম ঠিক করা হয়েছে।নিয়মিত চাকরিজীবীদের মতো চুক্তিভিত্তিক চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন কাঠামোর বেতন কার্যকর হবে। তবে চুক্তির মেয়াদে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক ও পেনশন বৃদ্ধির সুবিধা মিলবে না।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এ প্রজ্ঞাপন সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন অসামরিক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন-ভাতা নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতনকাঠামো–২০১৫ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব চাকরিজীবীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাঁদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

এ জন্য চুক্তি সংশোধন করতে হবে।এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী নতুন বেতন ১ জুলাই থেকে কার্যকর হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা

অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ

৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ
চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগমের লাশ উদ্ধার করা হয়

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখে হালকা লালচে দাগ রয়েছে। ব্যবহৃত দুটি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছেন তাঁর ছেলে।গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির সরকারি পুকুরপাড়সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরও বাসার পেছনের লোহার দরজা খোলা দেখে কয়েকজন ভাড়াটে ভেতরে যান। নূর নাহারের শোবার ঘরের দরজাও খোলা ছিল। ঘরে ঢুকে তাঁরা বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ জানায়, নূর নাহার দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন।

প্রায় ৪৫ দিন আগে রক্তের ক্যানসারে তাঁর এক ছেলে মারা যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন