advertisement

জীবনে প্রথম ভোট দিতে সেজে এসেছেন জবা, ডাব প্রতীকের পোলিং এজেন্টদের নিয়ে প্রশ্ন

জীবনে প্রথম ভোট দিতে সেজে এসেছেন জবা, ডাব প্রতীকের পোলিং এজেন্টদের নিয়ে প্রশ্ন
কোলের শিশুকে নিয়ে ভোট দিতে আসেন গৃহিণী ইসমত আরা। আজ সকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার খড়িবাড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ফটো কার্ড প্রিন্ট

নতুন শাড়ি–গয়না পরে ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে ভোট দিতে এসেছেন জবা রানী (১৯)। দুই মাস আগে বিয়ে হয়েছে তাঁর। এবারের নির্বাচনই জীবনের প্রথম ভোট তাঁর। দিনটিকে স্মরণীয় করে রাখতে সেজেছেন। জবা রানী প্রথম আলোকে বলেন, ‘প্রথম ভোটের অনুভূতিটাই অন্য রকম। এই দিনটাকে স্মরণীয় করে রাখতে একটু সেজে এসেছি।’ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল ১০টার দিকে ভোট দেন গৃহবধূ জবা রানী।

ওই সময় কেন্দ্রটিতে নারীদের লাইনে দীর্ঘ সারি দেখা যায়। সারি এঁকেবেঁকে কেন্দ্রের ফটক পর্যন্ত চলে গেছে। তবে পুরুষদের লাইনে তুলনামূলকভাবে ভিড় কম ছিল।একই কেন্দ্রে ভোট দিয়েছেন দক্ষিণ বঠিনা এলাকার বাসিন্দা পঞ্চমী রানী (৭৬)। তাঁর অভিযোগ, আজ এই ভোটকেন্দ্রে প্রার্থীদের লোকজন ভোটারদের নিজেদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘হামরা কাক ভোট দিমো, আগতেই ঠিক করে ফেলাইছু।

এইঠে চাপাচাপি ক্যানেতে?’দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের জন্য তিনটি বুথ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, চাকরির বিজ্ঞপ্তি–পরীক্ষা–নিয়োগ আদেশ সবই হলো বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, চাকরির বিজ্ঞপ্তি–পরীক্ষা–নিয়োগ আদেশ সবই হলো সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার হয় অজ্ঞাতনামা হিসেবে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার হয় অজ্ঞাতনামা হিসেবে এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি বন্ধুর ডাকে বের হয়ে লাশ বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ, বাইক কোথায়? বন্ধুর ডাকে বের হয়ে লাশ বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ, বাইক কোথায়?
advertisement

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা প্রবাসী আয়

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা প্রবাসী আয়

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঠাকুরগাঁও-১: দাঁড়িপাল্লার চেয়ে ৩৮ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও-১: দাঁড়িপাল্লার চেয়ে ৩৮ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এগিয়ে রয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুরাতন বাণিজ্য মেলার গেট ভাঙচুর, ৩৫ লাখ টাকা ক্ষতির অভিযোগে মামলা

পুরাতন বাণিজ্য মেলার গেট ভাঙচুর, ৩৫ লাখ টাকা ক্ষতির অভিযোগে মামলা

রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠে অবস্থিত বাণিজ্য মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে মেলা কর্তৃপক্ষ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন