রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইলন মাস্ক একজন ‘সত্যিকারের প্রতিভাবান’। স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠ’ যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। গতকাল বুধবার মস্কোয় রাশিয়া-আফ্রিকা সম্মেলনের সময় পুতিন এ কথাগুলো বলেন। সম্মেলনে তিনি রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাসভেত’ নিয়েও কথা বলেন। এ প্রকল্পের মাধ্যমে স্যাটেলাইট ব্যবহার করে মানুষকে ইন্টারনেট সেবা দেওয়া হয়।
সম্মেলনে মাস্ক সম্পর্কে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘তিনি একজন প্রতিভাবান, সত্যিকারের প্রতিভাবান। মাস্কসহ আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।’পুতিন আরও বলেন, ‘রাসভেত ও স্টারলিংকের স্যাটেলাইটগুলো যাতে কক্ষপথে একে অপরের কাজে বিঘ্ন না ঘটায়, সে জন্য মাস্কের সঙ্গে রাশিয়ার যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘আমরা এবং আমাদের মার্কিন অংশীদারেরা—উভয় পক্ষ এ যোগাযোগকে গুরুত্ব দিই।
রাজনৈতিক নানা প্রশ্ন থাকা সত্ত্বেও আমরা এ নিয়ে জোরালোভাবে কাজ করে যাচ্ছি।’এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানিয়ে স্টারলিংকের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি।
সূত্র: প্রথম আলো

পুলিশের পোশাক পরে বসে আছে বিড়াল, জাদুঘরে ভিড়
যুদ্ধবাজ নেতানিয়াহু কি এবারও টিকে যেতে পারেন
নেতানিয়াহু ক্ষমতা ছাড়লে কি গ্রেপ্তার হতে পারেন, আইসিসির পরোয়ানার কী হবে
বিদায়, জান্থি!
ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানের সমাবেশের প্রতি সমর্থন জানাল সিজেপি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন