ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এ বছর উয়েফা এবং ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী নতুন একটি পুরস্কারের আয়োজন করে—‘ব্যালন ডি’অর অব অলটাইম’(বোট)। ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে কোন মৌসুম সেরা,বৈশ্বিকভাবে তা ভোটের মাধ্যমে ঠিক করতে এই উদ্যোগ নেওয়া হয়। সেজন্য ভোটের পোল চালু করা হয়েছিল গত ১ অক্টোবর থেকে। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো (১৩৮ টাকা) খরচ করে যত খুশি তত ভোট দিতে পেরেছেন ভক্তরা।গত মঙ্গলবার রাতে এই ভোটগ্রহণ শেষ হয়।
আর ভোটের সে লড়াইয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর জেতা পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে প্রথমটির পারফরম্যান্স সেরা হিসেবে বিজয়ী হয়েছে। অর্থাৎ ২০০৮ সালে তাঁর জেতা ব্যালন ডি’অরের মৌসুম ‘বোট’ জিতেছে। আয়োজকরা আগেই জানিয়েছেন, এজন্য বিজয়ীকে কোনো ট্রফি দেওয়া হবে না।অন্তত দুবার ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়দের নিয়ে এই ভোটের আয়োজন করা হয়েছিল।
সেই লড়াইয়ে রোনালদোকে বিজয়ী ঘোষণা করা হয় ব্যালন ডি’অরের ওয়েবসাইটে।
সূত্র: প্রথম আলো

নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ
গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা
সিটিকে দুই হাতে বাঁচালেন আর্জেন্টাইন গোলকিপার
তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান
ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন